সড়ক আটকে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই অবস্থা হাতিরপুল এলাকার সি আর দত্ত সড়কেরও। এই সড়কের অর্ধেকটা অবৈধ পার্কিংয়ের দখলে। ফুটপাতজুড়ে টাইলসের দোকানের মালপত্র রাখা। সঙ্গে আছে ছাপরা দোকান। ফলে সারাক্ষণ যানজট লেগে থাকে। কিন্তু রাজধানীর দুটি ব্যস্ত সড়কে এ রকম তো দিনের পর দিন চলতে পারে না।

প্রথমআলোর সংবাদে বলা হয়েছে, নিউ ইস্কাটন সড়কে ৫০০ থেকে ৬০০টি মোটর পার্টসের দোকান আছে। কিন্তু পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, নেই মেরামতের জন্য স্বতন্ত্র ওয়ার্কশপ। ফলে ব্যস্ততম সড়কটিই হয়ে উঠেছে তাদের উন্মুক্ত ওয়ার্কশপ। রাস্তায় রেখে মেরামত করার কারণে গাড়িগুলো দীর্ঘ সময় সেখানে অবস্থান করে। ফলে মাঝে মাঝে যানজট তীব্র আকার ধারণ করে। সি আর দত্ত সড়কে রয়েছে প্রায় ৪৫০টি স্যানিটারি পণ্যের দোকান। এসব দোকানের মাল আনা-নেওয়ার জন্য সব সময়ই হাজির থাকে অজস্র ট্রাক ও পিকআপ ভ্যান। পণ্য কিনতে আসা ও আশপাশের অফিসের লোকজনের ব্যক্তিগত গাড়িও সড়কে রাখা থাকে। কিন্তু এসব দেখার কেউ কি নেই?

এ ব্যাপারে ঢাকা ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সড়ক ও ফুটপাত মুক্ত রেখেই যা করার তা করতে হবে।