একসময় দেশের এক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হলে সারা দেশের মানুষ ত্রাণ তুলে সেখানে পাঠাত। এবার আমাদের হাওরাঞ্চলে আগাম পানি আসার কারণে যে ফসলহানি হলো, তাকে দুর্যোগ বলাই যায়। এরপর আবার এল কালবৈশাখী। সরকার স্বীকার না করলেও এই এলাকার মানুষ এখন দুর্যোগকবলিত। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা এই দুর্যোগকবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি না। এখন পর্য¯ন্ত খুব অল্পসংখ্যক মানুষ ও প্রতিষ্ঠান এই অঞ্চলে ত্রাণ নিয়ে গেছে।
এসব দেখে মনে হচ্ছে, আমরা নিজেকে নিয়ে অত্য¯ন্ত ব্যস্ত হয়ে পড়েছি। আশপাশে তাকানোর সময় আমাদের নেই। আবার রাষ্ট্রও এসব মানুষের জন্য যে সহায়তা ঘোষণা দিয়েছে, তা অত্য¯ন্ত অপ্রতুল। উন্নত দেশে দুর্যোগকবলিত মানুষ রাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সহায়তা পায়, কিন্তু আমাদের দেশে সেটা হয় না বলে সামাজিক উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি সেই দায়িত্ব থেকে সরে আসি, তাহলে তা কাজের কথা নয়। ফলে নাগরিক হিসেবে আমাদের যেমন রাষ্ট্রকে চাপ দিতে হবে, তেমনি নিজেদের আরও দায়িত্বশীল হতে হবে।
রানা মুস্তাফিজ, টাঙ্গাইল।