হামলাকারীদের সঙ্গে দুই দিন আগে বৈঠক করেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম | আগস্ট ০৭, ২০১৬
সংবাদ: বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সমন্বয়কারী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ দাবি পুলিশের। তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, হামলার দুই দিন আগে আক্রমণকারীদের সঙ্গে তামিম সর্বশেষ ও চূড়ান্ত বৈঠক করেছিলেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় ওই বৈঠক হয়েছিল এবং সেখান থেকেই হামলাকারীরা হলি আর্টিজানে গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

মঞ্জুর
এমন হতে পারে যে জঙ্গিরা হাসনাত করিমের ফোন কেড়ে নিয়েছিল। এ রকম পরিস্থিতিতে জঙ্গিরা ফোন চাইলে দিতে অস্বীকার করা কঠিন ব্যাপার। তবে ছবি আর ভিডিওতে হাসনাত করিমকে খুব নির্ভার দেখাচ্ছে আর জঙ্গিদের সঙ্গে তাঁকে খুব কোজি দেখাচ্ছে, তাও ঠিক।

আমজাদ চৌধুরী
আস্তে আস্তে থলের বিড়াল বেরিয়ে আসছে। ঘটনার গভীরতা নির্ণয় করতে আরও বেশি তদন্ত হওয়া দরকার।

কে. হাসান
আমার তো মনে হয়, হাসনাত রেজা করিমের সেদিন হলি আর্টিজানে যাওয়া কাকতালীয় নয়, হামলার অংশ। উনি প্রতিটি পদক্ষেপে নির্দেশনা দিয়েছেন।