হেলিকপ্টারেই ঢাকায় নেওয়া হলো সেই শিশুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর অফিস। ২৫ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: দাফনের আগ মুহূর্তে কেঁদে ওঠা শিশু গালিবা হায়াতকে হেলিকপ্টারে করে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। শিশুটিকে হেলিকপ্টার ভাড়া করে ঢাকায় নেওয়ার সামর্থ্য না থাকায় চিকিৎসকদের পরামর্শ সত্ত্বেও চিকিৎসার জন্য ঢাকায় নিতে পারছিল না তার পরিবার। বিষয়টি নিয়ে প্রথম আলো অনলাইনে ‘সেই নবজাতককে বাঁচাতে ঢাকায় আনা জরুরি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। সোলায়মান সুখন নামের এক ব্যক্তি তাঁর দুই বন্ধুর সহায়তায় হেলিকপ্টারে করে শিশুটিকে ঢাকায় নিয়ে আসেন।

মো. গোলাম মামুন চৌধুরী
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী এই হেলিকপ্টারের ব্যয়ভার বহন করছেন বলে জানিয়েছেন হেলিকপ্টারের সঙ্গে আসা ব্যক্তি। খবরটি পড়ে চোখ ঝাপসা হয়ে আসতে লাগল...মানুষের মানবিকতা এখনো আছে।

রায়া
মানবতার সেবাই শ্রেষ্ঠ ধর্ম, আবারও প্রমাণিত। আল্লাহ বাচ্চাটাকে সুস্থতা দান করুন। মহৎ সাহায্যকারী ভাইয়ের প্রতি অশেষ শ্রদ্ধা ও দোয়া রইল।

সৈয়দ আতিউর রহমান
কথায় বলে, ‘রাখে আল্লাহ মারে কে’, যার নাম ‘হায়াত’ সে অঙ্কুরেই মারা যেতে পারে না। আমরা আশান্বিত হই এই ভেবে যে দেশে মহৎপ্রাণ মানুষ আছে। আল্লাহ শিশুটিকে বাঁচিয়ে রাখুন এই কামনা।