নিজস্ব প্রতিবেদক | জুলাই ১২
সংবাদ: গুলশানে জঙ্গি হামলার ঘটনার ১০ দিন পর সরকার বিএনপিকে দায়ী করার কড়া সমালোচনা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, কথায় কথায় বিএনপি। সবকিছুর সঙ্গে বিএনপি জড়িত। বিএনপি যদি এত শক্তিশালী হয়, তাহলে কথায় কথায় বিএনপিকে নাকচ করে দিচ্ছেন কেন।
নাসিম
তাহলে কি ইমতিয়াজ খান বাবুল বিএনপি নেতা ছিল? লীগের নেতারা ঘুমের মধ্যে খাট থেকে নিচে পড়ে গেলেও বিএনপি নেতারাই দায়ী!
জামিল
ধর্মবর্ণ-দল–মতনির্বিশেষে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এই কথাটা ভালোই বলেছেন ফখরুল সাহেব। কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আপনার ম্যাডাম রাজাকারদের নিয়ে কীভাবে একাত্তরের মতো সবাইকে ঐক্যবদ্ধ করবে? আপনারা যদি সত্যিই জিয়ার মতো দেশকে ভালোবাসতেন, তাহলে আজকে আপনারাই ক্ষমতায় থাকতেন। কিন্তু আপনাদের তো আবার জামায়াত না হলে চলে না।