১০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য চায় মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিন বা তার বেশি অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের নাম-পরিচয় মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নির্দেশের কথা জানান মন্ত্রী। 

আহমেদ

ছাত্রদের তালিকার আগে জঙ্গি শিক্ষকদের তালিকা করুন। কারণ, জঙ্গি শিক্ষকেরা প্রথমে ছাত্রদের মগজধোলাই করে জঙ্গিকাজে উদ্বুদ্ধ করছেন। এরপর ছাত্ররা জঙ্গি অপারেশনে যুক্ত হচ্ছে।

বিবেক

দেশের অবস্থা তাহলে এতই খারাপ যে শিক্ষামন্ত্রীকেও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হচ্ছে।

মুকুল (জাপান)

খুব ভালো উদ্যোগ, অনেক আগে থেকেই সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেরাই উদ্যোগী হয়ে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।