১৫ আগস্ট জন্মদিনের অনুষ্ঠান করবেন না খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: এ বছর ১৫ আগস্ট নিজের জন্মদিনের অনুষ্ঠান করছেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশের ‘চলমান সংকট, বন্যা পরিস্থিতি ও নেতা-কর্মীদের জেল-গুম-খুনের’ কারণে খালেদা জিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

সৈয়দ সাব্বির আহমেদ

দেড় শতাধিক অনির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কিছু নেতা-সমর্থকদের অনর্থক যুদ্ধংদেহী মনোভাব ও বক্তব্য অবাক করে। গত বছর খালেদা জিয়া জন্মদিন অনুষ্ঠান সীমিত করেছেন আর এ বছর বাদ দিলেন। কারণ যা-ই বলুন, একজন রাজনীতিবিদের বার্তা ঠিকই বোঝার কথা। এটাকে নিয়েও আক্রমণাত্মক বক্তব্য আসলে আরেকটা রাজনীতি।

অনীক ইসলাম

১৯৯১ সালের ২০ মার্চ খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরকারিভাবে গণমাধ্যমে তাঁর যে জীবনবৃত্তান্ত পাঠানো হয়েছিল, তা ২১ মার্চ বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। তাতে বলা হয়েছিল, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৯ আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

রিপন

আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বঙ্গবন্ধুর কথা বাদই দিলাম, ছোট্ট রাসেল যদি আপনার ভাই হতো, যাকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছে এই দিনে, তখন নিশ্চয়ই আপনি জন্মদিন পালন করতেন না। আপনার এই সিদ্ধান্তের জন্য জানাই সালাম।