১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে মালয়েশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি জানান, মন্ত্রিসভা নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
আবদুল্লাহ আল মামুন

এখন কি বাংলাদেশের মন্ত্রী বিশ্বাস করবেন যে ১৫ লাখ শ্রমিক নেওয়া স্থগিত হয়েছে!! কারণ, যেদিন চুক্তি হয় তার পরদিন তা স্থগিত করা হয় কিন্তু বাংলাদেশের মন্ত্রী সেটা অস্বীকার করেন। 

অনিক ইসলাম
মালয়েশিয়ার শ্রমিক নেওয়া বন্ধের ঘোষণা, আমেরিকান ফেডারেল রিজার্ভ থেকে আমাদের রিজার্ভের টাকা সরিয়ে ফেলা, দুবাইতে ভিসা দেওয়া বন্ধ করা—সব এক সূত্রে গাঁথা। সরকারকে চাপে ফেলতে বিশেষ কিছু দেশ এসব করাচ্ছে যে কেউ বুঝবে যদি আন্তর্জাতিক রাজনীতি বোঝার ক্ষমতা থাকে।

মো. গোলাম মামুন চৌধুরী
মালয়েশিয়ায় এখন রাজনৈতিক সংকট চলছে। মাহাথির মোহাম্মদ সরকার উৎখাতের ডাক দিয়েছেন। এ জন্য এখন সরকারের মূল কাজ দাঁড়িয়েছে গদি রক্ষা করা। তাই এই মুহূর্তে নতুন করে বড় কোনো চুক্তি বা সমঝোতা সম্ভব নাও হতে পারে। এ জন্য বাংলাদেশ সরকারের উচিত মালয়েশিয়ার সরকার ও মাহাথির মোহাম্মদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা। যাতে সুসময়
এলে আমাদের সেই ১৫ লাখ শ্রমিক পাঠানো শুরু করা যায়। অন্যান্য দেশের শ্রমিকের তুলনায় আমাদের শ্রমিকের বেতন কম। তা ছাড়া, আমাদের দেশের শ্রমিকের দক্ষতা, আন্তরিকতা ও সততা অন্য দেশের শ্রমিকের চেয়ে ভালো। এ ছাড়া বিশ্বের আরও অনেক ভালো দেশ আছে, দূতাবাসগুলোর উচিত এই বাজারগুলোর খোঁজ নেওয়া।