২১ আগস্ট মামলায় তারেককে জড়িয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ২৩ আগস্ট ২০১৬
সংবাদ: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারেক রহমানকে জড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাজিদ
তারেকের নাম জড়াবে না কেন? তখন তো আপনারাই ক্ষমতায়! উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেকের নাম বাদ দিয়ে রেখেছিলেন! দেশের ইতিহাসে এত বড় জঘন্য একটা অপরাধ হয়ে গেল আপনাদের সময়ে, তার জন্য আপনারা অপরাধীদের ধরতে কোন উদ্যোগটা নিয়েছিলেন বলবেন কি? আপনাদের কর্মকাণ্ডই জড়িত থাকার সন্দেহ জাগায়!

যুবায়ের অনিম
হামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ যে ভূমিকা পালন করছে, তাতে এটা খুব স্পষ্ট যে তারেক ও লুৎফুজ্জামান বাবরের সংশ্লিষ্টতা ও নির্দেশনা ছাড়া পুলিশের এমন ভূমিকা পালন কোনোভাবেই সম্ভব নয়।

মো. আমিনুল ইসলাম
তাহলে কি সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে জজ মিয়াকে মামলা থেকে বাদ দিচ্ছে? আর কত?