নিজস্ব প্রতিবেদক। ১৮ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: গুলশান থেকে বনানীর-২ নম্বর সড়কের মাথা পর্যন্ত ৪০ টাকায় রিকশা ভাড়া করেন বনানী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সরদার সোহেল। গন্তব্যে পৌঁছে ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে চলে যাচ্ছিলেন। রিকশাচালক ভাড়া চাওয়ায় প্রথম চড়-থাপ্পড় এবং পরে পায়ে গুলি করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এই নেতা। অবশ্য গুলি করে পার পাননি তিনি। পুলিশের হাতে ধরা পড়ে আদালতে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন পান তিনি।
মনির উদ্দিন
এই কাজটা বিএনপির কেউ করলে হয়তো হেডলাইনে নেতার বদলে ‘ক্যাডার’ বা ‘সন্ত্রাসী’ লেখা হতো। আর শিবির করলে তো সারা দেশে তোলপাড় হতো।
রূপম
দুর্ভাগ্য যে এ ধরনের সন্ত্রাসীরা ছাড়াও পেয়ে যায় পাঁচ হাজার টাকা মুচলেকায়! হয়তো আবার কখনো সুযোগ পেলে কারও জীবনও কেড়েও নিতে পারে এরা। বিচারে তাঁর কঠিন শাস্তি হোক।
মোহাম্মদ
আমাদের সবার উচিত, অপরাধীকে অপরাধী হিসেবেই বিচার করা। তা না হলে আমরা খুঁটিকে কেন্দ্র করে বৃত্তের ভেতর শুধু ঘুরতেই থাকব। সে কোন দল করে না করে, সেটা বড় বিষয় নয়।