৭৪ শতাংশ ভোটকে স্বাভাবিক বলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম সাখাওয়াত হোসেন | জানুয়ারি ৬, ২০১৬

মতামত: পরিসংখ্যানের বিশ্লেষণে প্রায় ৭৪ শতাংশ ভোট এবং তদূর্ধ্ব বৈধ ভোট প্রাপ্তিকে স্বাভাবিক বলা যায় না। দৃশ্যত, বেশির ভাগ শান্ত পরিবেশ থাকলেও তথ্যে প্রকাশ যে ব্যালট স্টাফিং হয়েছে কক্ষের বা বুথের ভেতরে।

মাহতাব হোসেন
গণতান্ত্রিক দেশে ব্যবস্থাপনা নয়, কারচুপির কারণে নির্বাচন বিতর্কিত হয়। সম্মানিত নিবন্ধকারের পর্যবেক্ষণ হলো—নির্বাচন বিতর্কিত হতে পারে প্রধানত দুটো কারণে। একটা হলো নির্বাচনী ব্যবস্থাপনাগত, অন্যটা হলো কারচুপি, যা আমাদের মতো সাধারণ জনগণেরও মত। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে দু-একটা নির্বাচন ছাড়া প্রায় সবগুলোতেই তার কোনো কোনোটা বা উভয়টা কমবেশি ছিল, যা বর্তমানকালে একেবারেই যেন নির্বাচনের সঙ্গে গাঁটছড়া বেঁধে অবতীর্ণ হয়েছে।

সালেকিন
নির্বাচনে ভোট পড়েছে খুব বেশি কিন্তু বিএনপি ভোটের দিন যেমন নীরব আজও নীরব। তারা শুধু চেঁচামেচি করে যাচ্ছে—আপনার তথ্য-যুক্তি কিছুই দিতে পারছে না।
আমার ব্যক্তিগত অনুসন্ধানে যা বুঝি, আওয়ামী লীগ অনেক পৌরসভাতেই জিতে যেত কিন্তু তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। কাজেই ভোটের অস্বাভাবিক হার। আর বিএনপি মাঠেই ছিল না, সেটার জন্য আওয়ামী লীগ যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী ছুটকো-ছাটকা লোকদের এজেন্ট নিয়োগ; নীতিহীন, আদর্শহীন, লক্ষ্যহীন রাজনীতি।
মো. শাহেদ
বিগত কয়েকটি নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালনের সময় দেখেছি ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে বিরতিহীনভাবে ভোট প্রয়োগ করলে তিনটি ব্যালটে ভোট দিতে হলে ঘণ্টায় ২০-২২টির বেশি ভোট দেওয়া যায় না।