প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর প্রতিনিধি | ২৯ আগস্ট ২০১৬
সংবাদ: মাত্র ৮০ টাকার জন্য শাস্তি ভোগের অপমান সইতে না পেরে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম সাথী আক্তার (১৪)। সে বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল।
আলিমুল হক
শিক্ষক হচ্ছেন আলোকিত মানুষ গড়ার কারিগর। যে শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা লাঞ্ছিত আর অপমানিত হয়, আত্মহত্যায় উদ্বুদ্ধ হয়, এমন শিক্ষকের কোনোই প্রয়োজন নেই। সুতরাং মো. আলাউদ্দিনের মতো শিক্ষকের শুধু অপসারণই নয়, সঠিক বিচারের মাধ্যমে তাঁর শাস্তি হওয়া উচিত, যাতে আর কেউ এমনটা করার সুযোগ না পায়!!
শাকিব খান
মেয়েদের না বিনা বেতনে পড়ানো হয়???
বাপ্পি
এ সমাজ সাথী, তনু বা রিসার জন্য না। এ সমাজ ধর্ষক, দুর্নীতিবাজ, লম্পট, দেশপ্রেমের নামে গলাবাজি করাদের।