বিশেষ প্রতিনিধি। নভেম্বর ১, ২০১৫
সংবাদ: নিহত ফয়সলের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাসেম ফজলুল হক। ছেলে হত্যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ, হতাশ এই বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো বিচার চাই না। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। যাঁরা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে রাজনীতি করছেন, যাঁরা রাষ্ট্রধর্ম নিয়ে রাজনীতি করছেন, উভয় পক্ষ দেশের সর্বনাশ করছেন। উভয় পক্ষের শুভবুদ্ধির উদয় হোক। এটুকুই আমার কামনা। জেল-ফাঁসি দিয়ে কী হবে।’
আলমগীর কবীর
বাবা হয়ে যে প্রতিবাদী শব্দগুলো উনি বলেছেন এর চেয়ে সুন্দর প্রতিবাদী বাক্য পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ স্যার আপনাকে।
শিহাব
দেখুন সরকার বাহাদুর, আপনাদের ওপর জনতার কতটুকু ভরসা। একজন বাবা তাঁর ছেলে হত্যার আর বিচার চান না। কারণ, উনি জানেন, আসল অপরাধী না ধরে যাদের ধরলে আপনাদের উপকার হবে, তাদেরই ধরবেন। আর কত নিরীহ মানুষের রক্ত ঝরলে আপনাদের বিবেক জাগবে?
মো. তানভীর সিরাজ
তারা যখন কমিউনিস্টদের ধরে নিয়ে যেতে এল, আমি নীরব ছিলাম, কারণ আমি কমিউনিস্ট নই। তারা যখন শ্রমিক ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল, আমি কথা বলিনি, কারণ আমি শ্রমিক নই। তারপর তারা ফিরে এল ইহুদিদের ধরে নিয়ে যেতে, আমি চুপ ছিলাম, কারণ আমি ইহুদি নই। এবার তারা ফিরে এল ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে, আমি কোনো কথা বলিনি, কারণ আমি ক্যাথলিক নই। শেষবার তারা ফিরে এল আমাকে ধরে নিয়ে যেতে। কেউ আমার পক্ষে কথা বলল না, কারণ তখন আর কেউ বেঁচে ছিল না...
(মার্টিন নেইমলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার প্রেক্ষিতে লেখা)
রেজাউল
খুনিরা একটা বিষয় নিশ্চিত যে সরকার তাদের ধরার চেয়ে অধিক মনোযোগী থাকবে বিরোধী দলের কাউকে ফাঁসিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে। সুতরাং...