'এখন আমারে কে দেইখ্যা রাখব?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসুরা হোসাইন। ২৯ আগস্ট ২০১৬
সংবাদ: ‘ও তো আমার বড় আদরের বাচ্চা। বড় মাইয়্যা। ওরে আমি খুব যত্নে পালছি। শরীরে একটা দাগও ছিল না। আমার এতটুকুন বাচ্চারে কী করল? আমি এখন কেমনে বাঁচমু?’ মা তানিয়া হোসেন বলেই যাচ্ছেন, ‘আমার বাচ্চা আমারে বইল্যা গেছে, টেইলার্সের কর্মচারী ওর শরীরে ব্যথা দিছে।’ বলেই চিৎকার।

আব্দুর রশিদ, জাপান
আমারও রিশার সমবয়সী একটি মেয়ে আছে। যখন খবরটি পড়লাম, ব্যথায় তখন বুক ভেঙে গেল। রিশার মা-বাবাকে শুধুই সমবেদনা জানানো ছাড়া সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই।

মারুফ আহমেদ, ঢাকা
আমরা তার ছবি দেখতে চাই। সে যেখানেই লুকিয়ে থাকুক, আশপাশের লোকজন যেন দেখলেই চিনে ফেলতে পারে। তাহলে ওকে আমরা ধরিয়ে দিতে পারব।

আব্দুল্লাহ্ আল মারুফ
ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। একটা অভয় দিতে পারি। তোমার মতো যতজন মায়ের পাশে প্রথম আলো দাঁড়িয়েছে, সেই সব মায়ের হতভাগা সন্তানের আত্মা ন্যায়বিচার এ বাংলার মাটিতে পেয়েছেই। তোমার পাশেও প্রথম আলো দাঁড়াবে।