আলী ইমাম মজুমদার | অক্টোবর ১৪, ২০১৫
মতামত: প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক কার্যালয়ের ঢাকার নিয়ন্ত্রক, অফিসে বসে ঘুষ নিয়ে দর-কষাকষি এবং গুনে গুনে টাকা নিয়ে পকেট বোঝাই করার একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোয় ছাপা হয়েছে।
শিমুল
দুর্ভাগ্য, বাংলাদেশের ৭০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই অপকর্মে লিপ্ত। কেউ বাড়িতে এসে গোনেন বা বউকে গুনতে দেন, কেউ পার্কে বা রেস্টুরেন্টে এই মহৎ (!!!!) কর্মটি সারেন। উনি অফিসে বসে গুনে নেন—এটাই পার্থক্য। ধরা পড়লেই কমন বাক্য ‘আমি ষড়যন্ত্রের শিকার’। ধিক, এই লজ্জাহীন কর্মচারীদের।
নির্ভীক চৌধুরী
আমরা ভুল করছি না তো? আবুল মাল সাহেবের কথায় ‘এটি ঘুষ নয়, স্পিড মানি’। তখন কী বলবেন? বুঝতে পারছেন গলদটি কোথায়? টাকা গুনে অনেকে নিয়েছেন হাজার হাজার কোটি, বিচার হয়েছে? গলদ আরও ওপরে।
এম শওকত আলী
একটা বিষয় পরিষ্কার। যদি সরকারের সদিচ্ছা থাকে, তবে দুর্নীতি দমনের ব্যাপারটা খুবই সম্ভব। তবে সরকারের সেই সদিচ্ছা আছে কি না সেটাই কঠিন প্রশ্ন। আর সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়, তবে দেশে দুর্নীতি দমনের আশা করা ঘোর আহাম্মকিই বটে।
এম এ হাশেম
আমরা যারা আমজনতা, তারা আশা করতেই পারি এ ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কিছু হবে। তবে দুদক থেকে চারিত্রিক সনদ পেলেও আমরা আশাহত হব না।