'প্রতিশোধ', 'প্রতিহিংসা' শব্দগুলোয় আপত্তি মাশরাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: মাশরাফি স্পষ্ট করে বলেছেন, ‘দলকে উজ্জীবিত করতে প্রতিহিংসার কথা বলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। দলকে উজ্জীবিত করতে কাউকে আঘাত করে কিছু বলতে হবে কেন?’

হেলাল আহমেদ
শুধুই বাংলাদেশের না, বিশ্বের অনেক বর্তমান এবং সম্ভাব্য অধিনায়কদের মাশরাফির কাছে শেখার অনেক কিছুই আছে, অসাধারণ মাশরাফি। আল্লাহ আপনাকে এবং আপনার সহযোগীদের হেফাজত করুন এবং লক্ষ্যে পৌঁছে দিন।

আবদুল্লাহ আল মামুন
ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা। এই খেলায় প্রতিপক্ষ খেলোয়াড় ভালো খেললে তাঁকেও হাততালি দিয়ে উৎসাহ জানাতে হয়। এটা আমাদের মনে রাখা উচিত...

প্রদীপ
মাশরাফি শুধু একজন অসাধারণ অধিনায়কই নন, তিনি একজন অসাধারণ মানুষও। আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকারে তিনি যা বলেছেন, তা সবার চিন্তার ভিতকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাশরাফি বাংলাদেশের গর্ব।

মোহাম্মদ নুরুল আমিন
খেলার ভাষায় এই শব্দগুলো আসলেই বেমানান। আমরাও চাই না এই শব্দগুলো খেলার জয়-পরাজয়ে ব্যবহৃত হোক। আমাদের টাইগাররা নিজেদের যোগ্যতায় আগামীর ক্রিকেটের উচ্চ চূড়ায় পৌঁছাবে—এই একমাত্র আশা আমাদের।