'বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি, হাত বাঁধা ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস আমার জন্য কষ্টকর দিন। এই দিনে আমি বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি। আমার হাত বাঁধা ছিল।’

মনসুর আহমেদ

কে এম সফিউল্লাহ একজন কাওয়ার্ড। সেনাপ্রধান হিসেবে তিনি রাষ্ট্রপতির প্রাণ রক্ষার্থে কোনো চেষ্টাই করেননি। চেষ্টা করে বিফল হলে সেটা মেনে নেওয়া যেত। তিনি কোনো চেষ্টাই করেননি। আর এখন ইনিয়ে-বিনিয়ে কথা বলছেন। বঙ্গবন্ধুর খুনির সহযোগী হিসেবে তাঁকে কেন কাঠগড়ায় নেওয়া হচ্ছে না বুঝতে পারছি না।

কাজি এস আহমেদ

কামরুল, ইনু, হাছান, হানিফদের জন্য সুসংবাদ! তারা এখন বলবে জিয়াউর রহমান কে এম সফিউল্লাহর হাত বেঁধে রেখেছিল।

মো. শাহিনুর রশীদ

ব্যাখ্যা করুন। সৈনিক হিসেবে কথা বলুন। সেদিন আপনি সৈনিকের দায়িত্ব পালন করেননি।