'বাঙালি খান' মীর কাসেমের ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ৪ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে জামায়াতের শীর্ষস্থানীয় এই নেতার মৃত্যুদণ্ড গাজীপুরের কাশিমপুর কারাগারে কার্যকর করা হয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মির মো. মোফাজ্জল হোসেন
কোটি কোটি বিভ্রান্ত মানুষের মাত্র কয়েকজনকে ফাঁসি দিলেই মূল সমস্যার সমাধান হবে না, বরং এদের অর্থনৈতিক মেরুদণ্ড এখনই ভেঙে খান খান করে দিতে হবে। তবেই আসবে প্রকৃত জয়।

রূপম
যুদ্ধাপরাধী কাসেম আলীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জামায়াতের প্রধান অর্থদাতার চ্যাপ্টার সমাপ্ত হলো। ১৯৭১-এ তাঁর হাতে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও নিহত ব্যক্তিদের পরিবার কিছুটা হলেও স্বস্তি ও সান্ত্বনা পাবে।

মনজুর এলাহী
আলবদর নেতা মীর কাসেমের ফাঁসি কার্যকর করার মাধ্যমে জাতি কলঙ্ক মোচনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ৩০ লাখ শহীদের আত্মা সেদিন পূর্ণ শান্তি পাবে, যেদিন বাংলাদেশ সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করবে।