'রাজকোষে' চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মতামত: দেশের অর্থ এভাবে গায়েব হয়ে যাওয়ার ঘটনা কি এই প্রথম? হ্যাঁ, এভাবে হাতিয়ে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। কিন্তু গত ১০ বছরে বাংলাদেশ থেকে সবার জ্ঞাতসারে কি প্রতিবছর হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায়নি? ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই) দেওয়া হিসাব অনুযায়ী, গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ৫৮৭ কোটি ৭০ লাখ ডলার বা ৪ লাখ ৪১ হাজার ৪২৪ কোটি টাকা পাচার হয়ে গেছে।

মঞ্জুর

‘বাংলাদেশের ৪০ লাখ পোশাকশ্রমিকের শ্রমে-ঘামে বছরে ২ হাজার ৬২৫ কোটি ডলার আয় হয়’, আর সেই টাকা লুট করে কোট-টাই পরা, এসি রুমে গদি-আঁটা চেয়ারে বসা কিছু ‘ভদ্দর-নোক’। আর কত দিন এই অন্যায় চলবে?

হালিম খান
জবাবদিহি শুরু হয় ওপর থেকে। বাংলাদেশে কোনো সরকারপ্রধান জবাবদিহি করেছেন এমন কোনো উদাহরণ মনে পড়ে না। ওনারা হচ্ছেন দেশের মালিক আর চেলা চামুণ্ডারা পুরো দেশটাই লিজ নিয়েছে। এই দেশে আগের সরকারগুলোর সময় শুধু চুরি হয়েছিল মুক্তিযুদ্ধ আর এখন চুরি গেছে পুরো দেশটাই। এরশাদকে নিয়ে লেখা রিটনের সেই ছড়াটা মনে পড়ছে ‘আব্দুল হাই, করে খাই খাই/ সবকিছু খেয়ে বলে কিছু খাই নাই...’

এ আর সুমন
এই চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের হাত থাকতে পারে। কারণ, টাকা হস্তান্তরের জন্য অ্যাডভাইস গেছে বাংলাদেশ থেকে। অন্যদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের ভাষ্য, তাদের সিস্টেম হ্যাক হয়নি। ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভাষ্য বিশ্বাস করা যায় কিন্তু আমাদের ব্যাংক কর্মকর্তাদের নয়।

আজিজ মহসিন
আমাদের দেশে এত ঘন ঘন লুটপাট তো আগে হয়নি। দেশ উন্নত হচ্ছে শুনেছি। গণতন্ত্র হত্যা করে দেশ উন্নত হয়েছে এমন একটা দেশের নাম বাংলাদেশ। যারা লুটপাট করছে এরা কারা? কাদের ছত্রচ্ছায়ায় থেকে এরা এসব করে পার পেয়ে যাচ্ছে। কেমন উল্টোপথে দেশ চললে পরে রাজকোষে চুরির মতো ঘটনা ঘটে? চুরিতে ভালো উন্নতি করেছে দেশ।