'সার্চ কমিটি' সরকারের নাটক: বিএনপি
নিজস্ব প্রতিবেদক। ২১ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: স্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘সার্চ কমিটি’ গঠন করাকে সরকারের নাটক বলেছে বিএনপি। দলটি বলেছে, সার্চ কমিটি নাটকের পরিচালক আওয়ামী লীগ। এই নাটক দেশের মানুষ দেখে না। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এসব কথা বলেন।
এন আহমেদ
সার্চ কমিটি করে ইসি নিয়োগ দিলেও আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। কারণ, তার প্রমাণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর মেয়র নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন।
মির মো. মোফাজ্জল হোসেন
৩৪ বছরে আমি কখনো ভোট দিইনি, আর দিতেও চাই না। আমার একটা ভোট না দেওয়াতে যদি পদ্মা সেতু, ঢাকায় মেট্রো রেল, এক্সপ্রেস সড়ক হয়, দেশের প্রবৃদ্ধি বাড়ে, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট হয়, জনগণের জীবনমান উন্নত হয়...তাহলে আমি ভোট দিতে চাই না।