সংবাদ: পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ দাবি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তান অভিযোগ করেছে, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতের হামলায় পাকিস্তানের দুজন সেনাসদস্য নিহত হয়েছেন।
নজরুল ইসলাম
শান্তির জন্য আমদের নিরন্তর প্রয়াসকে দুর্বলতা ভাবা উচিত হবে না। পাকিস্তান আর শান্তি—ব্যাপারটা কাঁঠালের আমসত্ত্ব। নিজেদের দেশ সন্ত্রাসীদের স্বর্গরাজ্য আর প্রতিবেশী রাষ্ট্রে সন্ত্রাসী কার্যক্রমের জন্য তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেয়।
জামশেদ পাটোয়ারি
ভারতের উচিত তাদের রাষ্ট্রীয় গোয়েন্দাদের আরও ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা।
জাফর ইকবাল
পাকিস্তান সবকিছুই অস্বীকার করে। ওরা লাদেনের পাকিস্তানে থাকার কথা অস্বীকার করে, ওরা একাত্তরে ৩০ লাখ বাঙালি হত্যার কথা অস্বীকার করে, ওরা জঙ্গিদের কথা অস্বীকার করে। একদিন এই পৃথিবীকেই ওরা অস্বীকার করবে।
অনলাইন ডেস্ক। ৩০ সেপ্টেম্বর ২০১৬