অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ অগ্নিকাণ্ডে নিমেষে পুড়ে ছাই হয়ে গেল হাজারীবাগের বৌবাজার বস্তির শত শত ঘরবাড়ি। ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে ১২ জনের তরতাজা প্রাণ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়সম্বল হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। অসহায় এই পরিবারগুলোর তালিকা করে খুব দ্রুত তাদের সরকারিভাবে সাহায্য দেওয়ার ব্যবস্থা করতে হবে। অগ্নিকাণ্ড অধিকাংশ ক্ষেত্রেই খুব ভয়াবহ পরিণতি ডেকে আনে। কাজেই এ ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। আমাদের সামান্য অসতর্কতার জন্য মারাত্মক বিপর্যয় ঘটে যায়। অগ্নিনির্বাপণের জন্য ফায়ার সার্ভিসকে আধুনিক সরঞ্জামসহ উন্নত প্রশিক্ষণ দিতে হবে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়গুলো সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধই হচ্ছে অগ্নিকাণ্ড প্রতিরোধে মূল হাতিয়ার।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।