অননুমোদিত পদ ও নতুন বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব বাজেট ও অনুমোদিত পদের মধ্যে থাকার তাগিদ দিয়েছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। অননুমোদিত পদ সৃষ্টি ও বিভাগ খোলার কারণেই নতুন দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদন করার ক্ষেত্রে আচার্যের অনুমোদনের বিধান জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কী হবে? সেখানে কি অননুমোদিত পদ ও বিভাগ খোলার মহড়া চলতেই থাকবে? আবার নতুন সিদ্ধান্তটিও প্রশ্নবিদ্ধ এ কারণে যে আচার্যের পক্ষে এসব বিষয় খতিয়ে দেখা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে বিশ্বব্যাপী স্বীকৃত যে আইন, সেটি অনুসরণ করতে হবে।

অতএব, আইন মেনেই বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন পদ সৃষ্টি ও নতুন বিভাগ খুলতে হবে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামতের পাশাপাশি চাহিদার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তি, গোষ্ঠী বা দলীয় স্বার্থে নতুন বিভাগ ও পদ সৃষ্টির নামে জনগণের অর্থের অপচয় করা যাবে না। আগে বিভাগ খুলে বা পদ সৃষ্টি করে পরে অনুমোদন নেওয়ার কু–অভ্যাস সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিহার করবেন আশা করি।