অপেক্ষার ১৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা গুলশান থানার শাহজাদপুর, উত্তর বাড্ডা ও সুতিভোলা মৌজার কয়েক লাখ মানুষ একটি ৩০ ফুট চওড়া, ডিপ বক্সকালভার্ট (শুধু পানি নিষ্কাশনের জন্য) রাস্তার জন্য ১৫ বছর ধরে অপেক্ষা করছি।আমাদের কাছ থেকে ১৯৯৫ সালে ওয়াসা জমি অধিগ্রহণ করেছিল শাহজাদপুর (সুবাস্তু নজরভ্যালির দক্ষিণ পাশ) প্রগতি সরণি থেকে সাঁতারকুল খাল পর্যন্ত। কিন্তু দীর্ঘ ১৫ বছরেও এটা বাস্তবায়িত হয়নি। শুধু সরু একটি খাল করে রেখেছে, যা ময়লা-আবর্জনা পড়ে পড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং খালের দুই পাশের মানুষ দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে। আমরা চাই একটি বক্স কালভার্টের জন্য আমাদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।