অবসরের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকার বিগত পাঁচ বছরে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকসমাজের কল্যাণে অনেক ভালো পদক্ষেপ নিয়েছে। তন্মধ্যে হাজার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং শিক্ষকদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে।আমি আরেকটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তা হলো অধিকাংশ প্রাথমিক শিক্ষকেরা অবসর জীবনের সম্বল হিসেবে ছয়-সাত লাখ টাকা পান, তা উপযুক্ত ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন, ঋণ পরিশোধ কিংবা বাড়িঘর সংস্কার ও মেরামত ইত্যাদি জরুরি কাজে শেষ হয়ে যায়। অতঃপর তিনি অর্থসংকটে পড়েন। কর্মজীবনে একজন শিক্ষক শত শত ছাত্রছাত্রী, সহকর্মী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক এবং পেশাগত কর্মব্যস্ততার মধ্যে জীবনধারা অতিবাহিত করেন। শেষ জীবনে অবসরপ্রাপ্ত হয়ে হঠাৎ বেকার হয়ে যান। উল্লিখিত বাস্তবতার নিরিখে সীমিত বেতনভোগী কর্মব্যস্ত পেশাজীবী প্রাথমিক শিক্ষকদের জন্য আগের মতো এক বছরের এলপিআর চালু করার জন্য সবিনয় অনুরোধ করছি। কমপক্ষে ছয় মাসের জন্য হলেও ওই সুবিধাদি প্রবর্তন করলে একজন শিক্ষক স্বাধীনভাবে কিছু করার সুযোগ পাবেন। ফলে তাঁর কিছু উপার্জনের সুযোগ তৈরি হবে এবং বেকারত্বের অভিশাপ থেকেও মুক্তি পাবেন। মুছা আনছারী প্রধান শিক্ষক, মিরেরখিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম।