অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি যেসব নাগরিক বিভিন্ন দেশে কাজ করে দেশে ফিরে আসেন, তাঁদের মধ্যে ২১ শতাংশ পেশাগত কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগেন, আর মানসিক সমস্যায় ভোগেন ১৩ দশমিক ৪৯ শতাংশ। সম্প্রতি ঢাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথভাবে আয়োজিত ‘অভিবাসন ও স্বাস্থ্য’ শীর্ষক এক আঞ্চলিক পরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। যে অভিবাসী শ্রমিকেরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে দেশের অর্থনীতিকে চাঙা রাখছেন, তাঁদের এই অবস্থা সত্যিই দুঃখজনক।
ফিরে আসা অভিবাসীদের অর্ধেক স্বাস্থ্যগত সমস্যায় ভোগেনস্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু ৪৯ শতাংশ বাংলাদেশি অভিবাসীর জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে স্বাস্থ্যসেবা পাওয়া সহজসাধ্য ছিল না। তাঁদের মধ্যে অন্তত ২৮ শতাংশের প্রত্যাশা ছিল যে তাঁরা প্রয়োজনীয় ক্ষেত্রে সহজেই স্বাস্থ্যসেবা পাবেন। একটি বিষয় লক্ষণীয় যে, ফিরে আসা অভিবাসীদের ৯৭ শতাংশই বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোতে স্বাস্থ্য সরঞ্জামগুলো বাংলা ভাষায় লিখিত নয় বলে তাঁদের বুঝতে কষ্ট হয়েছে। অর্থাৎ, এখানে শিক্ষা, বিশেষত ইংরেজি ভাষায় পড়ে বোঝার বিষয়টি গুরুত্বপূর্ণ। স্বদেশেও অধিকাংশ শ্রমিকের ক্ষেত্রে এই সমস্যাটি রয়ে গেছে, কিন্তু এখানে স্বাস্থ্য সরঞ্জামগুলো বাংলায়ও পাওয়া যায়, তা ছাড়া চিকিৎসক ও সেবক-সেবিকারা বাংলায় রোগীদের প্রয়োজনীয় পরামর্শ বুঝিয়ে বলতে পারেন। কিন্তু বিদেশে এমন সুযোগ নেই। সেখানে আমাদের অভিবাসী শ্রমিকদের জন্য ইংরেজি ভাষাই প্রধান অবলম্বন। তাঁরা সংশ্লিষ্ট দেশের ভাষা কাজ চালানোর মতো শিখে নিয়ে যেভাবে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করেন, স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রেও কেন তা পর্যাপ্ত মাত্রায় কাজে লাগাতে পারেন না, তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের দূতাবাসগুলোর দৃষ্টি দেওয়া প্রয়োজন।
অভিবাসী শ্রমিকেরা দেশে ফিরে আসার পরও মানসিক সমস্যায় ভোগেন—এই তথ্যটিও গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে বিদেশে তাঁদের কাজের পরিবেশ আরও উন্নত করার দিকে দৃষ্টি দেওয়া দরকার।