অভিমত ভিন্নমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনজুরের ‘খোলা হাওয়া’ এবং আমাদের হীনম্মন্নতাতবে গত ২৮ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত আমার ছাত্র সৈয়দ মনজুরুল ইসলাম কর্তৃক লিখিত ‘আমাদের রাজনীতিতে বখাটেপনা’ শীর্ষক সুন্দর ও সময়োপযোগী নিবন্ধটি পাঠ করে কিছু কথা প্রকাশ না করে পারলাম না। প্রসঙ্গত, আমি গর্বিত যে মনজুরের মতো ছাত্রকে ষাটের দশকে সিলেট এমসি কলেজে পড়িয়েছি।মনজুর যথার্থই লিখেছেন যে আগেকার সোনালি আমলে যাঁরা মূলধারার রাজনীতি করতেন, তাঁরা কেউই স্বার্থের তথা ‘পাওয়ার রাজনীতি করতেন না...ওই সময়ের সুশীল রাজনীতির বিপরীতে যেমন আমাদের সময়ের রাজনীতির বখাটে একটি প্রবণতা।’ এখানে আমি একটা ব্যাপার যোগ করতে চাই—সংসদ আইন প্রণয়নের জায়গা বিধায় আগেকার দিনে প্রখ্যাত আইনজীবীরাই বহুলাংশে ওটার সদস্য হতেন, বর্তমানে তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন মুনাফালোভী ব্যবসায়ীরা; আইনজীবী দু-চারজন যা-ও বা হচ্ছেন, তাঁরা সব দিক থেকে নিম্নমানের। তাই তাঁরা সংসদের কার্যাবলিতে যোগ না দিয়ে লবিতে রক্ষিত রেজিস্টারে সই করে যখন দৈনিক ভাতা নেন, তখন তাঁদের বিবেকে বাধে না।নব্বইয়ের দশকের শুরুতে আমি যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে কর্মরত, তখন দেখেছি, তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অব্যবহূত রেখে সরকার কর্তৃক প্রদত্ত দুটি বাসভবনের একটিতে বাস করেও প্রতি মাসে মোটা অঙ্কের বাসা ভাড়া ভাতা নিতেন। হতে পারে আইনসিদ্ধ, তবে আইনসিদ্ধ হলেও তা ছিল সম্পূর্ণ অনৈতিক; অথচ তাঁদের মধ্যে কেউ কেউ অতীতে ও বর্তমানে সংসদের ভেতর ও বাইরে সেনানিবাসের বাসাটি নিয়ে অনেক কথা বললেও এ ব্যাপার নিয়ে কাউকে কখনো কোনো কথা বলতে শোনা যায়নি। কারণ, তাঁরা নিজেরা অনেকেই যে এই দোষে দোষী।তাঁদের কাছ থেকে তাই মহৎ কিছু আশা করা বাতুলতা। আর এ দেশের মানুষই বা কেমন! তারা চিহ্নিত মুক্তিযুদ্ধকালীন ঘাতকদের ভোট দিয়ে সংসদে কেন পাঠায়? এ জন্যই বুঝি ইংরেজিতে বলা হয় ‘এ নেশন গেটস দ্য গভর্নমেন্ট ইট ডিজার্ভস’।২.আমি লক্ষ করছি, আমাদের দেশের লোকদের মধ্যে এক ধরনের হীনম্মন্যতা, যেটাকে ইংরেজিতে বলে ‘ইনফেরিওরিটি কমপ্লেক্স’ বিদ্যমান। তাই তো আমরা রাজধানী শহরে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করে বিদ্যাসাগর কিংবা ড. শহীদুল্লাহর পরিবর্তে বিদেশের খ্যাত-অখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে নামকরণ করছি সেটা না হয় বোঝা গেল, কিন্তু অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী পাখি ‘কাকাবুরা’ কিংবা উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রতিনিধিত্বকারী উইলিয়াম কেরির নামে নামকরণ করতেও দ্বিধা বোধ করছি না; হলোই বা উইলিয়াম কেরি তৎকালে শিক্ষা প্রসারে যথেষ্ট অবদান রেখেছেন, তবে ওটা ছিল মূলত তাঁদের কলোনিয়েল স্বার্থেই।আর চাকরিকালীন আমি যখন লন্ডনে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলাম, তখন অনেক প্রবাসী বাংলাদেশি আমার কাছে পরামর্শ চাইতে আসতেন। তো তাঁরা এসে বলতেন, ‘আমি আমার ইংরেজ সলিসিটরের কাছে গেলাম। তিনি আমাকে বললেন—তুই কবে এ দেশে আইছস?’ এটুকু শুনেই আমার পা থেকে মাথায় খুন চেপে যেত। আমি তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে বলতাম—তিনি ইংরেজিতে বলেছেন ‘ইউ’, যেটার বাংলায় রূপান্তর হতে পারে ‘আপনি’, ‘তুমি’, ‘তুই’। বুঝলাম, ভদ্রতা হেতু নিজের বেলায় ‘আপনি’ বলা যায় না; কিন্তু ‘তুমি’ বলতে অসুবিধে কোথায়? আপনি কেন ভাবলেন, সলিসিটর আপনাকে ‘তুই’ বলে সম্বোধন করেছেন? এটা হীনম্মন্যতা ছাড়া আর কিছুই নয়। খবরদার! অন্তত আমার সামনে ভবিষ্যতে আর এ রকম করবেন না।তাঁরা তখন লজ্জিত হয়ে মাথা নিচু করে থাকতেন। মনে মনে ভাবতাম, এখনো ভাবি, আমরা কবে আমাদের এই হীনম্মন্যতা পরিত্যাগ করে দেশে-বিদেশে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াব? কবে? আতাউর রহমানরম্যলেখক, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক, ঢাকা।শিক্ষার মৃত্যু না শিক্ষকের‘প্রেমিকা হত্যার উসকানি কোত্থেকে আসে’ শীর্ষক কলামে অধ্যাপক মোহীত উল আলম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ওথেলো থেকে কিছু উপমা টানার চেষ্টা করেছেন এবং তা থেকে হয়তো শিক্ষা নিতে বলেছেন বাংলাদেশের বর্তমান তথাকথিত প্রেমিককুলকে। অধ্যাপকের প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বর্তমান হীন প্রেক্ষাপটে আই উইল কিল দ্য/অ্যান্ড আই উইল লাভ দ্য লেটার কথাগুলো ওথেলো নাটকে হয়তো চমৎকার শোনায়। কিন্তু বাংলাদেশে যেসব যুবক ভালোবাসা কী তার সংজ্ঞাই বোঝে না এবং তা জোর করে আদায় করে নেওয়ার জন্য কাপুরুষের মতো শিক্ষক বা কোনো পরিবারের উপার্জনশীল ‘মা’কে পিশাচের মতো মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করে, তাদের মনে পাশ্চাত্যের ওথেলো কোনো দাগ কাটতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।তরুণ সমাজ পাশ্চাত্যের পোশাকি কিছু ঢং ধারণ করে নিজেদের মিথ্যা নায়কোচিত করার চেষ্টায় ব্যস্ত। কিন্তু তারা এখনো সেই সত্যিকার অলস, বখাটে, বাউণ্ডুলে ছেলে বলে পরিচিত সমাজের চোখে। পাশ্চাত্যের ১৮ বছরের ছেলে কখনোই ভাবতে পারে না, তার বাবার টাকায় গাড়ি কিনে বা মোটরসাইকেল কিনে তা দিয়ে হিরোগিরি করবে। গাড়ি বা মোটরসাইকেল তাদের কাছে একটা প্রয়োজন—সময় বাঁচানোর জন্য নিজেকে সময়ের সঙ্গে রাখার জন্য। আর আমাদের দেশে একটা কলেজপড়ুয়া ছেলের কাছে মোটরসাইকেল মানেই সে কলেজের হিরো।সেদিন প্রথম আলোয় আসিফ নজরুল স্যারের (যদিও আমি তাঁর সাক্ষাৎ ছাত্র নই, কিন্তু তাঁর লেখায় এমন কিছু আছে, যার জন্য আমি তাঁকে স্যার বলে শ্রদ্ধা করি) একটি লেখা পড়লাম, হতভাগ্য এক শিক্ষক ইভ টিজারদের বলি হওয়ার এবং তাঁর পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। বাংলাদেশের অযুত কোটি সমস্যা নিয়ে আলোচনা করার জন্য অনেক অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি আছেন এবং তাঁরা করছেন। প্রশ্ন হলো, আলোচনা কতটুকু ফলপ্রসূ হচ্ছে বাস্তবিকভাবে, সেই চিন্তা যাঁদের করা দরকার, সেই সামাজিক ও রাষ্ট্রীয় নীতিনির্ধারকেরা, যাঁদের হাতে সমাজ ও দেশের আলোকবর্তিকা, সমাজের প্রতিনিধি তাঁরা ঠিকভাবে চিন্তা এবং চেতনার পরস্ফুিটন ঘটাতে পারছেন কি? দেশে বর্তমানে রাজনীতি হয়ে গেছে ব্যবসা, ক্ষমতায় যাওয়া এবং জিঘাংসার আনন্দ। যেকোনো দলের লেজুড়বৃত্তি করতে পারলে সে যে-ই হোক না কেন, আমাদের সমাজে তার ক্ষমতা ও প্রতিপত্তির কমতি নেই। আজ যাদের উদ্দেশে লেখা, সেই কতিপয় মানুষরূপী পিশাচকে বাঁচানোর জন্যও পাঁয়তারা চলছিল বলে পত্রিকার খবরে পড়েছিলাম। প্রশাসন যে এখনো ইচ্ছা করলে সব পারে, তার প্রমাণ তারা দিয়েছে অতি অল্প সময়ে দোষীদের গ্রেপ্তার করে। সাধুবাদ নিশ্চয়ই প্রাপ্য তাদের এ জন্য।আমাদের এই বখে যাওয়া যুবসমাজকে ঠিক পথে আনতে হলে প্রয়োজন তাদের সময়ের মূল্যের প্রতি যত্নবান হওয়া এবং নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা ও শ্রমের মর্যাদা দেওয়া। সংস্কৃতি অত্যন্ত স্পর্শকাতর জীবনের প্রতিটি স্পন্দনের সঙ্গে মিশে থাকা একটা অজেয় সুন্দর কৃষ্টি মানুষের জীবনে।পৃথিবীর যেকোনো ইতিহাসে (মধ্যযুগীয় বর্বরতাকে) শিক্ষকদের সম্মান যেকোনো সময় সমাজের সবার ওপরে। পবিত্র ধর্মগ্রন্থগুলোও সেই কথাই বলে। কিন্তু বর্তমান বাংলাদেশে শিক্ষকেরা তাঁদের প্রাপ্য সম্মানের সিকি পরিমাণও পান কি না সন্দেহ। কারণ, আজ শিক্ষা মানে কতগুলো সনদপত্র অর্জন এবং শিক্ষিত বেকার হয়ে অলস মস্তিষ্কে শয়তানের কারখানা বানানো। শিক্ষক হত্যা প্রকারান্তরে শিক্ষাকে হত্যারই নামান্তর। আজ বাংলাদেশে একটা লোকমানপুর বা একটা মধুখালী ঘটেছে বলেই দেশের সচেতন নাগকিরদের কলম শাণিয়ে উঠেছে। কিন্তু এটি বহু পুরোনো ক্যানসারের মতো বিস্তৃত হয়েছে সমাজে, যার সামান্য পরিণতি একটা লোকমানপুর বা একটা মধুখালী। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত একটি সুন্দর সভ্য দেশের বিবেক কখনোই ঘুণপোকা নষ্ট করে দিতে পারে না।একটি সুন্দর আগামী বাংলাদশের জন্য প্রয়োজন একটি সুন্দর মননশীল প্রজন্ম, যে প্রজন্মের হাতে সমাজ গড়ে উঠবে পুরোনো প্রজন্মের শিক্ষার আভিজাত্যে নতুন আধুনিকতায়। সুশিক্ষিত ও স্বশিক্ষিত একটি যুবসমাজ বিগত প্রজন্মের অভিজ্ঞতার আলোকে দেশটিকে নিয়ে যেতে পারে সভ্যতা ও উন্নতির শিখরে, যেটি সম্ভব বাংলাদেশের জন্য। ‘ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা মুখশ্রী’ কবিগুরুর অনেক দিন আগে চয়ন করে যাওয়া লাইনটি আজ অনুধাবন করা প্রয়োজন নতুন প্রজন্মের।হিমাদ্রি মজুমদার, লন্ডন, যুক্তরাজ্য।ফুটবল বনাম ‘পা’ ও ‘বল’গত ২৭ অক্টোবর যেমনটি হয়েছিল অনেকেরই, আমার মতো। এদিন প্রথম আলোর ‘সারা বিশ্ব’ পাতায় একটি খেলার ছবি দেখে আমার আশ্চর্যান্বিত চিত্ত বলে উঠেছিল, ‘সম্পাদক ভুল করলেন না তো?’ সংবাদটি পড়লাম। নাহ, ঠিকই আছে। তার পরও বিস্ময় কাটে না। আমি নিশ্চিত, উদ্ধার করা খনি-শ্রমিকদের মানসিকভাবে সবল করে তুলতে এবং জনগণকে উদ্বুদ্ধ করতে শ্রমিকদের সঙ্গে চিলির প্রেসিডেন্টের ফুটবল খেলার ছবি ও সংবাদে অনেকের চোখ শুধু অপলক থাকেনি; বরং আনন্দ, গর্ব ও বিজয়োল্লাসের অভূতপূর্ব আয়োজনে সেই চোখে জেগে উঠেছিল আনন্দাশ্রুর ঝিলিক, ঠিক যেমন হয়েছে আমার ক্ষেত্রে। ধন্যবাদ চিলি, ধন্য হোক ফুটবল, চিরঞ্জীব হোক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।পা দিয়ে যে বল খেলা হয়, তা-ই তো ফুটবল। এক দিকে পা, অন্য দিকে বল। উভয়ের অপূর্ব সংমিশ্রণ মানুষকে আনন্দ দেয়, উৎসাহ দেয়, সৃষ্টিসুখের বিজয়োল্লাসে সঙ্গ দেয়। আমাদের দেশেও ‘ফুট’ বা পা আছে, বলও আছে, উভয়ের দারুণ দোস্তিয়ানাও বেশ চমৎকার। চিলির মতো এ দেশেও সেই পা ও বলের প্রদর্শনী চলে, তবে তা শ্রমিকদের সঙ্গে নয় বরং বিরুদ্ধে, ক্ষমতাহীন ভূমিহীন অসহায় জনগণের বিপক্ষে। এ ‘পা’ ক্ষমতাবানের, শাসকের। এই ‘বল’ রাষ্টের হর্তাকর্তার, দলীয় সন্ত্রাসী বা ক্যাডারদের। প্রতিনিয়তই এ দুটি বস্তুর মহড়া চলে সুজলা সুফলা নামে খ্যাত আমাদের এই বাংলাদেশে। যুক্তিতর্কে না গিয়ে চিলির প্রেসিডেন্টের জায়গায় আমাদের দেশের দুষ্ট রাজনীতিকদের স্থলাভিষিক্ত করুন। দেখবেন, ফুটবল হারাবে তার আসল অর্থ। তখন ‘পা’ হয়ে উঠবে ক্ষমতা ও প্রভাবের প্রতীক। আর এই পায়ের ঐশ্বরিক বলে পদদলিত হয় ‘বলে’ পরিণত হওয়া অসহায় সাধারণ মানুষ।কোথায় নেই এই পায়ের দোর্দণ্ড প্রতাপ। প্রশাসন, রাজনীতি, রাজপথ, বিশ্ববিদ্যালয়, কলেজ, হল, দোকান, মার্কেট—সব জায়গায় এই পায়ের ছাপ পড়ে প্রতিনিয়ত। আর ওপর মহল থেকে পাওয়া এক ঐশ্বরিক ‘বল’ ওই পা-কে পরিচালিত করে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিতে। চিলিতে পা ও বলের মুনশিয়ানা চলে খেলার মাঠে। আর আমাদের দেশের সারাটা অঞ্চলই দুষ্টু রাজনীতিকের পা ও বলের অভয়ারণ্য। এমনকি অসহায় দুস্থদের এক টুকরো জমিকেও সুযোগে খেলার মাঠে পরিণত করতে সামান্য কুণ্ঠাবোধও হয় না পা ও বলের মালিকদের। চিলিতে যেখানে পা হয়ে উঠেছে বিজয়োল্লাসের হাতিয়ার, সেখানে আমাদের দেশে তা হয়ে উঠেছে ক্ষমতা ও দখলদারির প্রতীক।চিলির প্রেসিডেন্ট পরাজিত খেলোয়াড়দের হাতে দেন ক্যাপসুলের রেপ্লিকা, আর আমাদের দেশেও তা হয়, তবে ক্যাপসুল নয়, সত্যিকারের সাদা কাফন। বলতে লজ্জা হয়, চিলির পায়ের বল মানসিক শক্তি সঞ্চারক, আর আমাদের দেশের পায়ের বল প্রাণ হন্তারক। চিলিতে প্রেসিডেন্টের পায়ের বল যেখানে মানবিকতার গান গায়, সেখানে আমাদের দেশে রাজনীতিকদের পায়ে তা হয়ে ওঠে অপরাধের গীতিকার ও সুরকার। অথচ বাংলার মানুষ চায়, চিলির সেই ফুটবল খেলা, যা বেঁচে থাকার স্বপ্ন দেখায়, বিজয়ে উদ্বুদ্ধ হতে শেখায়। জনগণকে ‘ফুটবল’ বানিয়ে দীর্ঘকাল ধরে আমাদের দেশের দুষু্ব রাজনীতিকেরা যে খেলায় মেতে উঠেছেন, এর বিনাশ চায় সত্যিকারের ফুটবলপ্রিয় বাংলার জনগণ। চিলির ওই ফুটবল খেলার ছবি দেখে আমার আশ্চর্যান্বিত চিত্ত এটাও বলে উঠেছিল, ‘দীর্ঘজীবী হোক ফুটবল, নিপাত যাক পা ও বল।কাজী এম আনিছুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।