প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমরা মাস্টার্স ২০০৮ সালের পরীক্ষার্থী ছিলাম। আইসিটি এ বছর মাস্টার্সে ননক্রেডিট বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়। এ প্রকল্প নতুন। অনেক ছাত্রছাত্রীই বিষয়টি জানত না। এ জন্য প্রথমে অনলাইন ফরম পূরণের সময় ৬৬৬৬-এ বিষয় কোডটি পূরণ করেনি। পরে জেনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের নির্দেশিত পথে আবেদন করি কিন্তু মাস্টার্স পরীক্ষার ফরম পূরণের আগ পর্যন্ত আমরা এ বিষয়টির ফরম পূরণ করতে পারব কি না, শিক্ষকেরা তার সঠিক কোনো তথ্য দিতে পারেননি। শেষ তারিখে আইসিটি কোডসহ টাকা দিয়ে ফরম পূরণ করলাম। অবশেষে পরীক্ষা হলো কিন্তু আইসিটির ফলের এখনো কোনো খোঁজ নেই। মাস্টার্স পরীক্ষার পর ১০টি মাস চলে গেল। আর কত দেরি করতে হবে আইসিটির ফলাফলের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কুম্ভকর্ণের ঘুম কবে ভাঙবে?কয়েকজন ছাত্রছাত্রীসরকারি বিএল কলেজ, খুলনা।