আকাশপথে পণ্য রপ্তানির জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দেশে পরীক্ষা-নিরীক্ষার (স্ক্যান) মাধ্যমে নিরাপদ প্রমাণিত হওয়ার পর গন্তব্যের দেশে ঢুকতে পারবে। ১ জুন থেকে কার্যকর এই সিদ্ধান্তের ফল কয়েকটি বিবেচনায় দূরপ্রসারী।

প্রথমত, ইইউ এ সিদ্ধান্তটি নিয়েছে যে কারণে, সেই নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে বেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে সেটার নেতিবাচক ফল শেষ পর্যন্ত ব্যবসা-বাণিজ্যের ওপরই পড়বে।

অবশ্য এখনই আকাশপথে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয়েছে, তা-ও কম নয়। বলা হচ্ছে, বছরে ৩০ হাজার ৪০০ কোটি টাকার রপ্তানি বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে। প্রশ্ন হচ্ছে, আকাশপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের বিবেচনায় ‘উচ্চ ঝুঁকির দেশ’ হিসেবে চিহ্নিত হওয়ার মতো চূড়ান্ত পরিস্থিতি কী করে তৈরি হলো। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানিও নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে আকাশপথে পণ্য গ্রহণ বন্ধ করেছে। এই অভিজ্ঞতার পরেও কেন আমরা নিরাপত্তার ক্ষেত্রে ‘উচ্চ ঝুঁকি’ দূর করার কার্যকর পদক্ষেপ নিইনি?

অভিযোগ করা হয়েছে, বাংলাদেশ বিমানের কার্গো রপ্তানি টার্মিনাল বহিরাগত জনবল দিয়ে পরিচালিত হচ্ছে, পণ্য স্ক্যানিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ বিমান ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলা রয়েছে। মোদ্দা কথা, নিরাপত্তার বিষয়টির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সংশ্লিষ্ট লোকবলের যোগ্যতা-দক্ষতার ঘাটতি থেকে থাকলে তা দূর করার উদ্যোগ নেওয়া হয়নি, প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়নি। বিশেষত বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) কেনা ও বসানোর ক্ষেত্রে যথেষ্ট গড়িমসি করা হয়েছে। এ ব্যাপারে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের মন্তব্য যথার্থ। প্রথমআলোকে তিনি বলেছেন, ‘আমরা ৪ লাখ কোটি টাকা বাজেট ঘোষণা করতে পারি আর কয়েক কোটি টাকার একটি যন্ত্র কিনতে পারি না, এটা কেমন কথা?’

এখন ইউরোপীয় ইউনিয়নকে আশ্বাস দেওয়া হচ্ছে যে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, আগামী দুই মাসের মধ্যে ইডিএস বসানো হবে ইত্যাদি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, পণ্য রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ একটা ভাবমূর্তির সংকটে পড়েছে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করেই শুধু আমরা আমাদের ভাবমূর্তি রক্ষা করতে পারি।