আদালতের যুগান্তকারী রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির প্রবিধানমালা ২০০৯-এর ৫ ও ৫০ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে একজন সাংসদ চাইলেই কোনো স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। নির্বাচন না দিয়ে বিশেষ ব্যবস্থাপনা কমিটিও গঠন করা যাবে না। একজন আইনজীবীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার যুগান্তকারী এ রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের এ রায়ের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর রাজনৈতিক প্রভাব কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০০৯ সালের জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা তৈরি হয়। প্রবিধান অনুযায়ী, একজন সাংসদ সর্বোচ্চ চারটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারতেন। ওই প্রবিধানের ৫ (২) ধারা আদালত অবৈধ ঘোষণা করায় এখন সাংসদেরা ইচ্ছা করলেই আর চারটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। এখন একজন সাংসদ চারটি প্রতিষ্ঠানের সভাপতি হতে চাইলে পরিচালনা কমিটির অন্যান্য সদস্যের ভোটে তাঁকে নির্বাচিত হতে হবে।
দেশে প্রায় ৩৭ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগই নিয়ন্ত্রণ করেন স্থানীয় সাংসদ কিংবা তাঁদের সমর্থনপুষ্ট রাজনৈতিক ব্যক্তিরা। একজন সাংসদ তাঁর নিজ নির্বাচনী এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া ছাড়াও এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি কে হবেন, তাও ঠিক করেন। আর এই প্রক্রিয়ায় দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা ঢুকে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ ও এর উন্নয়ন কর্মকাণ্ডসহ আর্থিক বিষয়ে নেতারা সম্পৃক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেমন অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকদের অনেকেই সাংসদ ও স্থানীয় নেতাদের হাতে জিম্মি হয়ে পড়েন। হাইকোর্টের এই রায়ের ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর সাংসদদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ অনেক সীমিত হয়ে গেল।
হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি, শিক্ষক-কর্মচারী নিয়োগে অবৈধ বাণিজ্য ও দুর্নীতি বন্ধ হোক।

শিক্ষাপ্রতিষ্ঠানরাজনৈতিকপ্রভাবমুক্তহোক

বেসরকারিমাধ্যমিকওউচ্চমাধ্যমিকশিক্ষাপ্রতিষ্ঠানেরপরিচালনাপর্ষদওব্যবস্থাপনাকমিটিরপ্রবিধানমালা২০০৯-এর৫ও৫০ধারাবাতিলকরেছেনহাইকোর্ট।এরফলেএকজনসাংসদচাইলেইকোনোস্কুল-কলেজেরপরিচালনাপর্ষদেরসভাপতিহতেপারবেননা।নির্বাচননাদিয়েবিশেষব্যবস্থাপনাকমিটিওগঠনকরাযাবেনা।একজনআইনজীবীরদায়েরকরারিটআবেদনেরপরিপ্রেক্ষিতেগতবুধবারযুগান্তকারীএরায়ঘোষণাকরাহয়।হাইকোর্টেরএরায়েরফলেবেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানেরওপররাজনৈতিকপ্রভাবকিছুটাকমতেপারেবলেধারণাকরাহচ্ছে।

২০০৯সালেরজুনেমাধ্যমিকওউচ্চমাধ্যমিকস্তরেরবেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানেরপরিচালনাপর্ষদওব্যবস্থাপনাকমিটিপ্রবিধানমালাতৈরিহয়।প্রবিধানঅনুযায়ী, একজনসাংসদসর্বোচ্চচারটিবেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানেরসভাপতিহতেপারতেন।ওইপ্রবিধানের৫ (২) ধারাআদালতঅবৈধঘোষণাকরায়এখনসাংসদেরাইচ্ছাকরলেইআরচারটিস্থানীয়শিক্ষাপ্রতিষ্ঠানেরসভাপতিহতেপারবেননা।এখনএকজনসাংসদচারটিপ্রতিষ্ঠানেরসভাপতিহতেচাইলেপরিচালনাকমিটিরঅন্যান্যসদস্যেরভোটেতাঁকেনির্বাচিতহতেহবে।

দেশেপ্রায়৩৭হাজারবেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানেরবেশিরভাগইনিয়ন্ত্রণকরেনস্থানীয়সাংসদকিংবাতাঁদেরসমর্থনপুষ্টরাজনৈতিকব্যক্তিরা।একজনসাংসদতাঁরনিজনির্বাচনীএলাকারচারটিশিক্ষাপ্রতিষ্ঠানেরসভাপতিহওয়াছাড়াওএলাকারঅন্যান্যশিক্ষাপ্রতিষ্ঠানেরপরিচালনাকমিটিরসভাপতিকেহবেন, তাওঠিককরেন।আরএইপ্রক্রিয়ায়দেশেরবেশিরভাগশিক্ষাপ্রতিষ্ঠানেক্ষমতাসীনদলেরস্থানীয়নেতারাঢুকেপড়েছেন।শিক্ষাপ্রতিষ্ঠানেশিক্ষার্থীভর্তি, শিক্ষকনিয়োগওএরউন্নয়নকর্মকাণ্ডসহআর্থিকবিষয়েনেতারাসম্পৃক্তহওয়ায়শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেযেমনঅনিয়মওদুর্নীতিহয়েছে, তেমনিশিক্ষাপ্রতিষ্ঠানেরঅধ্যক্ষবাপ্রধানশিক্ষকদেরঅনেকেইসাংসদওস্থানীয়নেতাদেরহাতেজিম্মিহয়েপড়েন।হাইকোর্টেরএইরায়েরফলেবেসরকারিশিক্ষাপ্রতিষ্ঠানেরওপরসাংসদদেরকর্তৃত্বপ্রতিষ্ঠারসুযোগঅনেকসীমিতহয়েগেল।

হাইকোর্টেরএইরায়কেআমরাস্বাগতজানাই।শিক্ষাপ্রতিষ্ঠানেশিক্ষার্থীভর্তি, শিক্ষক-কর্মচারীনিয়োগেঅবৈধবাণিজ্যওদুর্নীতিবন্ধহোক।