আমরা আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বাংলাদেশিরা অনেক বেশি ভাগ্যবান যে, আমরা হুমায়ূন আহমেদের মতো একজন লেখক পেয়েছি। একজন পাঠককে প্রথম থেকেই আটকে ফেলা, চমৎকারভাবে গল্প বলা, প্রতিমুহূর্তে দর্শকের আগ্রহ ধরে রাখা, ক্ষণে ক্ষণে পাঠকের অনুভূতি নিয়ে খেলা করা, নির্ভার, নির্মেদ মনোবিশ্লেষকের মতো অকপট ঝরঝরে বুদ্ধিদীপ্ত গদ্যের সঙ্গে উইট ও হিউমারের চমৎকার সংমিশ্রণ—কোথায় পাওয়া যায় আর? আমার মনে হয় না আর কোনো লেখক সমানভাবে প্রতিটি বইয়ে এভাবে অবলীলায়, স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারেন এসব খুঁটিনাটি কৌশল।যাঁর কাছে আরও অনেক কিছু পাওয়ার আছে, যখন তিনি ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তখন তাঁর জন্য কিছু একটা করার চিন্তা আমরা কেন করছি না? কেন রাষ্ট্রীয়ভাবে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা হুমায়ূন আহমেদের কাছে আরও অনেক কিছু পেতে চাই। পেতে চাই আরও নন্দিত নরকে, আরও জল জোছনা, আরও বাদশাহ নামদার। তাঁকে বলতে চাই, হুমায়ূন, চিকিৎসা খরচ নিয়ে আপনি ভাববেন না। আমরা আছি আপনার পাশে।কয়েস সামীশ্রীমঙ্গল।