আমরা কি লজ্জিত হব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ আগস্ট প্রথম আলোয় ‘ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য শহর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট ১৪০টি শহরের মধ্যে বসবাসযোগ্যতার একটি তালিকা করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। জরিপের ভিত্তিতে করা তালিকায় সবচেয়ে বসবাসযোগ্য শহর মেলবোর্ন। আর সর্বনিম্ন পয়েন্ট পেয়ে তালিকার সর্বশেষ অবস্থানে অর্থাৎ ১৪০ নম্বরে আছে ঢাকা। খুবই লজ্জার বিষয়। প্রশ্ন হলো, আমরা কি লজ্জা পাচ্ছি? লজ্জা যদি পাই, তবে লজ্জা নিবারণের জন্য কী পদক্ষেপ নেব? আমাদের রাজনীতিবিদেরা তাঁদের রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে খুব বেশি ভাবেন, মরিয়া হয়ে আন্দোলন করেন। প্রশ্ন হলো, রাজধানী ঢাকাকে কীভাবে একটি সুন্দর ও উত্তম বসবাসযোগ্য শহরে পরিণত করা যায়, এই বিষয়টি নিয়ে কতটুকু ভাবেন। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সচেতনতা, যানজটমুক্ত স্বাস্থ্যকর পরিবেশসহ আরও নানা পরিবেশ সৃষ্টি করা। তবেই ঢাকা হবে বিশ্বের শ্রেষ্ঠ বসবাসযোগ্য শহরগুলোর একটি।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।