প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা সব সময় দেখেছি, বাছাই পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও একবারেই চূড়ান্ত ফলাফল প্রকাশ। এবারই প্রথম ভিন্নভাবে ২০১২ সালের ১৪ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এখানে ‘শিক্ষক পুল’ গঠন করে কিছু প্রার্থী বাছাই করা হয়, যাঁদের পরবর্তীকালে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। কিন্তু প্রায় ছয় মাস পরও ‘শিক্ষক পুল’ বিষয়ে আমরা কিছু জানতে পারলাম না। এই প্রার্থীদের কীভাবে নিয়োগ দেওয়া হবে? নিয়োগ দেওয়া হবে কি না জানতে চাই।দয়া করে শিক্ষক পুল সম্পর্কে আমাদের কিছু বলুন, সঠিক নির্দেশনা দিন। হতাশা থেকে আমাদের রক্ষা করুন। অনিক রহমান, ঢাকা