আমাদেরও সর্বত্যাগী দেশপ্রেম আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অনলাইনে (pৎothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।বিশ্বব্যাংক ও আইএমএফের সংস্কার চাইলেন প্রধানমন্ত্রীগত শনিবার প্রথম আলোয় ছাপা হয় এ খবর। এ সম্পর্কে মাহতাফ হোসাইন লিখেছেন: প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে ন্যায়বিচার, সমতা, গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে অগ্রাধিকারের কথা বলেছেন। কিন্তু দেশের বাইরে এ বুলি আওড়ালে তো চলবে না। এগুলোর প্রকৃত চর্চা দেশে করে জনগণকে তার সুফল ভোগ করতে দিতে হবে।এ বক্তব্যর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সওগাত হোসেন লিখেছেন: বিশ্বব্যাংক, আইএমএফসহ বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের দাবি অমূলক নয়। পুলিশি অন্ধকার এবং এক মা ও মেয়ের গল্পকুষ্টিয়ায় মা-মেয়েকে থানায় আটকে রেখে নির্যাতন করে। এ খবরের পরিপ্রেক্ষিতে ফারুক ওয়াসিফ তাঁর নির্যাতন লেখায় বিষয়টি আলোকপাত করেছেন। লেখককে ধন্যবাদ জানিয়ে লোকমান হোসেন লিখেছেন: এই ব্যর্থতা কার? কার স্বার্থে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়। যে বিচার মানুষকে সুস্থ পথে ফিরিয়ে আনতে পারে না, তা নিয়ে ভাববার কেউ আছে কি দেশে? তৌফিকুর রহমান লিখেছেন: পুলিশ বাহিনীর এসব মন্দ কাজের গোড়ায় যারা পানি ঢালে, সেই রাজনৈতিক দলগুলোর সংস্কার হলে এ সমস্যা আরও আগে অনেক কমে যেত। তাই দুষ্কর্মকারী পুলিশ সদস্যদের বিচারের অধীনে আনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সংস্কারের আওতায় আনা জরুরি।এ এম জোবায়ের লিখেছেন: পুলিশের কাজে স্বাধীনতা নেই, কিন্তু তার বিবেকেরও কি স্বাধীনতা নেই? আমি চাকরি করি বলেই একজন আমাকে নির্দেশ করবে একটা নিরীহ লোককে নির্যাতন করতে আর আমি তাই করব! বিবেককে তাড়িত করার জন্য পুলিশ অধ্যাদেশ প্রয়োজন নেই। আপনি অন্যায় নির্দেশ না মানলে বড়জোর বদলি হবেন এবং সেটা বছরে কয়েকবার হতে পারে কিন্তু মনে শান্তি পাবেন।মাকসুদুলের তরুণ দলছুটির দিনে প্রকাশিত হওয়ার পর পাঠকেরা প্রশংসায় ভাসিয়েছেন মাকসুদুলের দলকে। সানি লিখেছেন: সত্যি অসাধারণ এক অর্জন...শরিফ মুসতাজিব লিখেছেন: লেখাটি পড়ে বুঝলাম, আমাদের মাঝে কী লুকিয়ে আছে!মাকসুদুল এবং তাঁর গবেষণা দলকে ধন্যবাদ জানিয়ে জুলফিকার লিখেছেন: সরকারি প্রকল্পের ক্ষেত্রে ওই কর্তাব্যক্তিদের হস্তক্ষেপের বিষয়টি নিয়মিত সংবাদের বিষয় হয়। পাট ও ছত্রাকের জীবননকশা উন্মোচনের গবেষণাটি অযাচিত হস্তক্ষেপ থেকে ছিল একদমই মুক্ত। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশে এ প্রকল্পের সব বিষয় সম্পূর্ণভাবে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হয়েছে। এতে কী প্রমাণ করে? সব বিষয়ে যদি রাজনীতিমুক্ত রাখা যায়, তা হলে কাঙ্ক্ষিত ফলাফল যে কত ভালো হতে পারে এটা তার বাস্তব উদাহরণ।আবির লিখেছেন: বাংলাদেশের এ প্রজন্ম নিয়ে যাঁরা হতাশাবাদী, যাঁরা দেশের ভবিষ্যৎই অন্ধকার দেখেন, তাঁদের কান চিৎকার করে ফাটিয়ে দিয়ে বলতে ইচ্ছা করছে—আছে! আছে! আমাদেরও সর্বত্যাগী দেশপ্রেম আছে!চট্টগ্রাম বন্দর ঘিরে রাজনৈতিক উত্তাপচট্টগ্রাম বন্দরে সরকারি দলের গৃহবিবাদের এ খবরটি গত শুক্রবার প্রথম পাতায় ছাপা হয়। এ সম্পর্কে সাইমুর রহমান লিখেছেন: দৌড় সালাহ উদ্দিনের মতো লতিফ সাহেবের উপাধিও বন্দর লতিফ অথবা চেয়ার লতিফ বলে ডাকা হোক। ওই টেন্ডারে ভালোই মুনাফা আছে, আর তা না হলে কি মানুষ এমন মারামারি করে? হয় বড় রকমের কমিশন নতুবা এঁরা নিজেরাই টেন্ডারের মালিক। অন্য কারও নামে কাজটি পেতে চাইছেন।মো. নুরুদ্দিন জাহাঙ্গীর লিখেছেন: মহিউদ্দিনের সঙ্গে যাঁরা এ আন্দোলনে শামিল হয়েছেন, তাঁদের কথা ভাবলে আফসোস লাগে। এই মানুষগুলো কখন বুঝবে মহিউদ্দিনের শুধু বন্দর প্রেমের কারণ কী? দেশে এত বড় বড় হরিলুটের ঘটনা হয় উনি চুপচাপ, কিন্তু সরব শুধু বন্দর নিয়ে। যাঁরা টাকার কাছে বিকিয়ে দেন নিজের বিবেক, এঁরাও যোগ দিয়েছেন মহিউদ্দিনের দলে। এঁরা কি একবারও ভেবে দেখেননি যে সাইফ পাওয়ারটেক দেশীয় প্রতিষ্ঠান, যারা কাজ পেলে দেশের টাকাটা দেশে থাকবে? জীবন লিখেছেন: তোফায়েল সাহেব তো বলেছিলেন সরকারের কোনো সংকট নেই। দলের সদস্যদের নিয়ন্ত্রণ না করতে পারা কি সংকটের ব্যাপার নয়?১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির হত্যারহস্য উদ্ঘাটনস্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছিলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য ১০ অক্টোবরের মধ্যে উদ্ঘাটন করা সম্ভব হবে। এ সম্পর্কে দোজা লিখেছেন: আশা করি নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অনুযায়ী সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের রহস্য ১০ অক্টোবরের মধ্যে উদ্ঘাটন করা সম্ভব হবে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর আমাদের যথেষ্ট আস্থা আছে। কিন্তু এটা যেন সেই ৪৮ ঘণ্টার মতো না হয়। মাহফুজা বুলবুল লিখেছেন: ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির হত্যারহস্য উদ্ঘাটন হবে! সেই সঙ্গে প্রকৃত খুনিরা ধরা পড়বে। সাগর-রুনির প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাবে! রুবেল লিখেছেন: দেশের অনেক না-জানা খুনের আসামিরা গ্রেপ্তার হয় কিন্তু আমাদের দেশের সাগর-রুনির খুনিদের কি গ্রেপ্তার করা যাবে না? আমরা কি কখনো সাগর-রুনির খুনিদের সাজা নিজের চোখে দেখতে পাব না? এভাবে আর কত মা-বাবা, স্ত্রী, ভাই-বোন, ছেলে-মেয়ের বুক খালি হবে? মেয়রকে বাসায় অবরুদ্ধ রেখে মন্ত্রীর সফরশ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গত রোববার হরতালের মধ্যে পুলিশ ও র্যা বের বিপুলসংখ্যক সদস্য নিয়ে ১১ মাস পর নিজ জেলা নরসিংদী সফর করেন। এ সময় এক জনসভায় মন্ত্রী নরসিংদীর মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচার চান। তবে এ সময় বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয় নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান ও তাঁর পরিবারের সদস্যদের। প্রতিবেদনটি গত সোমবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এ সম্পর্কে মাহতাফ হোসাইন লিখেছেন: আমরা আমজনতা বলব, পুলিশ-র্যা ব দিয়ে ব্যারিকেড দিয়ে বিক্ষুব্ধ জনগণ ঠেকিয়ে এলাকায় যাওয়া যেতে পারে, লোকমানের কবর জিয়ারতের নাটক সাজানো যেতে পারে, জনগণের ভোট কিন্তু ওই পুলিশ-র্যা ব দিয়ে অর্জন করা সম্ভব নয়। ইরফান আহমেদ লিখেছেন: যে সরকার নিজ দলের একজন নিবেদিতপ্রাণ মেয়রের খুনিদের বিচার হতে দেয় না, সে সরকার কীভাবে দেশের সাধারণ জনগোষ্ঠীকে বিচার পাওয়ার সুযোগ দেবে!মুস্তাফিজ রহমান লিখেছেন: রাজনৈতিক কারণে অনেক হত্যাকাণ্ডের খুনিদের বিচার না করে তা আড়াল করায় রুগ্ণ রাজনীতি দিন দিন দেশে ভয়ংকর হয়ে উঠছে।[পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন pৎothom-alo.com]