আলোকিত মানুষ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৎ, চরিত্রবান ও ভালো মানুষের সংকটে এখন বাংলাদেশ লজ্জিত। আলোকিত মানুষের জন্য সমাজে ওঠাবসা করা দুষ্কর। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি চোরের খনি পেয়েছি।’ কথাটা একেবারে মিথ্যা নয়। এখন দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে। যে দেশের ৯৭ শতাংশ সাংসদ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত, সে দেশের ভবিষ্যৎ অন্ধকার। নিজ দায়িত্ব পালনে আমরা ব্যর্থতার পরিচয় দিয়ে আসছি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ দেশের আরও ভালো মানুষ তৈরি করতে ‘আলোকিত মানুষ’ চাই। এটাই সবার প্রত্যাশা।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।