আসুন, সচেতন হই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ একটা দরিদ্র দেশ; কিন্তু অমিত সম্ভাবনার দেশ। আমাদের দেশে অনেক কিছুই অফুরন্ত, আবার অনেক কিছুরই অভাব। বিদ্যুৎ, গ্যাস, বিশুদ্ধ পানি অভাবের তালিকায় ওপরের দিকেই আছে। এই তীব্র গরমের সময় বিদ্যুৎ, গ্যাস, বিশুদ্ধ পানির অভাব প্রকটভাবে ধরা পড়বে। দেশের বিভিন্ন প্রান্তে হা-হুতাশ করবে মানুষ। অনেকেই সরকারের কঠোর সমালোচনা করবে। কিন্তু কখনোই ভাবে না, সরকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে এসব ঘাটতি মেটানোর চেষ্টা করছে। প্রকৃত অর্থে নানা সমস্যায় জর্জরিত আমাদের এই দেশটায় বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব কিছুটা কমাতে হলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আমরা অনেক সময় অযথাই বিদ্যুতের অপচয় করি। প্রয়োজন ছাড়াই জ্বালিয়ে রাখি লাইট, চালিয়ে রাখি ফ্যান, এয়ারকুলার। অনেক সময় পানির ট্যাপ ছেড়ে রাখি অযথা। গ্যাসের চুলা জ্বলতে থাকে অপ্রয়োজনে। এসব অপচয়ের বিষয়ে আমরা যদি নিজস্ব অবস্থান থেকে সচেতন হই, তবে বিদ্যুৎ, গ্যাস ও বিশুদ্ধ পানির অভাব অনেকটাই লাঘব হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমির স্বার্থে আমরা কি পারি না একটুখানি সচেতন হতে? একটুখানি ত্যাগ স্বীকার করতে?রফিকুল ইসলাম কামালনোয়াগাঁও, বিশ্বনাথ, সিলেট।