ইতিবাচক ও প্রশংসনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তক পাবে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১১১টি বই ছাপা হচ্ছে। এ ছাড়া আগামী বছরের জুলাই থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যবইও হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। গত ১৯ নভেম্বর প্রথম আলো পত্রিকায় ‘আগামী শিক্ষাবর্ষের বই হবে নতুন শিক্ষাক্রমের আলোকে’ প্রতিবেদনটি পড়ে খুবই ভালো লাগল। রীতিমতো প্রশংসা করতে হয়। কেননা, সংবাদ সম্মেলনে জানানো হয় (প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী), ‘শিক্ষানীতি, রূপকল্প ২০১১, স্থানীয় ও বৈশ্বিক চাহিদার ওপর ভিত্তি করে শিক্ষাক্রম সংশোধন করা হয়েছে। এতে ভাষা শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। যেমন: শোনা, বলা, পড়া ও লেখা এই চারটি বিষয়ই শ্রেণীকক্ষে অনুশীলনের ব্যবস্থা থাকবে। পাঠ্যবইয়ে সৃজনশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’ নিঃসন্দেহে বলা যায়, এমনকি হলে সেটা হবে শিক্ষাক্ষেত্রে খুবই ইতিবাচক দিক।আমি নিজে একজন প্রাথমিক বিদ্যালয়ের (আলীশারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গল) সহকারী শিক্ষক। সে জন্য নতুন বই নিয়ে কৌতূহল থাকবেই। প্রতিবেদন পড়ে মনে হলো, নতুন বইগুলোতে কারিগরি শিক্ষা থেকে শুরু করে যুগোপযোগী প্রতিটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যা খুবই প্রশংসনীয় ও ছাত্রছাত্রীদের জন্য ইতিবাচক হবে। প্রতিবেদনে বলা হয়, ‘প্রাথমিক শিক্ষার্থীদের পড়ার বোঝা কমাতে বিষয়বস্তু কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।’ এটা হলে প্রাথমিক শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহটা আরও বৃদ্ধি পাবে।নতুন বছরে নতুন বই। সুতরাং, আমাদের শিক্ষকদের ওপর থাকবে অনেক বড় দায়িত্ব। নতুন বইয়ের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করে দেওয়াসহ বইয়ের পাঠ্য অনুযায়ী আনন্দঘন পরিবেশ শ্রেণীকক্ষে সৃষ্টি করা হবে প্রথম ও প্রধান দায়িত্ব। নতুন নতুন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হবে। ফলে নতুন বইকে ছাত্রছাত্রীরা গ্রহণ করবে সানন্দে। পরিশেষে আগামী শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের আলোকে নতুন বইয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। সঞ্জয় কুমার ভৌমিক বসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।