প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদ উপলক্ষে যাঁরা গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বিদেশ থেকে দেশে, দেশ থেকে বিদেশে ঈদ উদ্যাপন করতে আসবেন-যাবেন, তাঁরা যাত্রাপথে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন। কোনো কাজেই তাড়াহুড়ো করা যাবে না। ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষদের ২৮ রোজার মধ্যে ছুটি দিয়ে দেওয়া হোক। শ্রমিকদের ২৮ রোজার আগে ছুটি দিলেও ক্ষতি নেই। সবাইকে আসা-যাওয়ার জন্য কিছু সময় তো দিতেই হবে। ঈদ বোনাসসহ বেতনের সম্পূর্ণ টাকা শ্রমিকদের হাতে ঠিক ঠিক বুঝিয়ে দেওয়া হোক। ঈদ বোনাস বেশি দিলেও ক্ষতি নেই, যেহেতু মানুষের জন্য মানুষ, সেহেতু প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য। সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন দেশ ও পৃথিবী এবং মহাবিশ্বের সব মানুষের কল্যাণে।মোহাম্মদ আশরাফুল ইসলাম নবাবগঞ্জ, ঢাকা।