উচিত কথায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ৯৭ শতাংশ সাংসদ অনৈতিক কাজে জড়িত বলে যে প্রতিবেদন দিয়েছে, তাতে সাংসদদের গা জ্বলে ওঠায় ‘উচিত কথায় ননদ বেজার, গরম ভাতে বিড়াল’ প্রবাদটির সত্যতা মিলে যায়। হতে পারে সংখ্যাটি ৯৭ শতাংশ নয়। ড. আকবর আলি খান যথার্থই বলেছেন, সংখ্যাটি ৯৭ শতাংশের অনেক কম হলেও তো আমাদের জন্য উদ্বেগের বিষয়। সাংসদেরা যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, প্রশাসনিক কাজে প্রভাব বিস্তার, উন্নয়ন বরাদ্দের অপব্যবহার, অপরাধমূলক কাজে জড়িতদের সমর্থন, নির্বাচনী আইন লঙ্ঘন করে, তা কি দিবালোকের মতো স্পষ্ট নয়? একটি দেশের সিংহভাগ সাংসদ যদি এমন হন, আবার সমালোচনাও সহ্য করতে না পারেন, তাহলে আমাদের জন্য তো সত্যিই উদ্বেগের বিষয়।শহীদুল আনোয়ারহাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।