উত্তীর্ণ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠান। চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করতে এখানে সাত-আট বছর লেগে যায়। তার পরও যদি কোনো শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হতে না পারে, তার মতো হতভাগ্য আর কে হতে পারে। এ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী মাস্টার্সে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো ৪০ শতাংশ নম্বর। তবে এখানে ৪০ শতাংশ এ রকম অর্থাত্ ৩৬ শতাংশের ওপরে এবং ৪০ শতাংশের নিচে ‘পাস’ বা উত্তীর্ণ নামে একটা ফল প্রকাশ করা হয়, যেখানে মাস্টার্সে ভর্তির কোনো সুযোগ থাকে না। তবে ইংলিশে ফেল থাকলেও মাস্টার্স কোর্সে ভর্তি হওয়া যায় এবং পরবর্তী সময় ইংলিশের রেজাল্ট ফলপ্রসূ না হলে ভর্তি বাতিল করা হয়। তাই কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন পাস মার্কসে মাস্টার্সে ভর্তির সুযোগ করে দিয়ে আমাদের মতো শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন পড়ালেখার সুযোগ করে দেয়। আর ভর্তির সুযোগ না পেলে আমরা হতাশার অতল গহ্বরে হারিয়ে যাব। কর্তৃপক্ষকে এ বিষয়ে নিয়ম করে মাস্টার্সে ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।লুত্ফুন নাহারদৌলতপুর, খুলনা।