এ টাকা এ দেশের জনগণের টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর অনলাইনে (prothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।পুলিশ সদস্যের প্রশংসনীয় দৃষ্টান্তপুলিশ কনস্টেবল মো. জহির উদ্দীন ও এসিডদগ্ধ সেলিনা আক্তারের বিয়ের ঘটনা গত শনিবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এ সংবাদটি প্রথম আলোর পাঠকদের কাছে যেমন সমাদৃত হয়েছে, তেমনি প্রশংসিত হয়েছে। এ সম্পর্কে পাঠক এনাম আস শাকুর লিখেছেন: এখানে একজন পুলিশের চেয়ে একজন মানুষের দৃষ্টান্ত বলা উচিত। তিনি সবার আগে মানুষ। পুলিশের ভালো কিছু খুঁজে না পেয়ে এটাকে তুলে ধরা হয়েছে। নবদম্পতিকে শুভেচ্ছা।আবদুল্লাহ আল মামুন: সমাজে এসিড-সন্ত্রাসের শিকার হয়ে অনেকে দুর্বিষহ জীবন যাপন করছেন। পুলিশ সদস্য জহির যে উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। সেলিনা আক্তার ফিরে পেয়েছেন বাঁচার শ্রেষ্ঠ অবলম্বন। এই নবদম্পতির সুখী ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।রতন রায়: মো. জহির উদ্দীন ও সেলিনার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। এর পাশাপাশি এসিড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রথমবার এসিড নিক্ষেপের দ্রুত শাস্তি না হওয়ায়, দ্বিতীয়বার একই অপরাধ করার সাহস পেল অপরাধীরা।কাজী জাকির হোসেন: বর জহির উদ্দীন বলেন, ‘আজ যদি আমার একটা বোনের ওপর এসিড মারা হতো, তাকেও তো বিয়ে দিতে হতো। এ কারণে সেলিনার ওপর এসিড নিক্ষেপের কথা শুনেও পিছপা হইনি। বিয়ে করে তাঁকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিই।’—এ ধরনের সুন্দর কথা যিনি বলতে পারেন এবং এত সুন্দর ও অনুকরণীয় একটি কাজ যিনি করতে পারেন, তাঁকে স্যালুট! পুলিশ-খুনি ফোনালাপযশোরের সাংবাদিক জামাল উদ্দীনের খুনের সঙ্গে পুলিশের কর্মকর্তা জড়িত বলে অভিযোগ উঠেছে। ওই পুলিশ কর্মকর্তা ও মূল অভিযুক্ত ব্যক্তির কথোপকথন গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে সামির লিখেছেন: বাংলাদেশের প্রতিটি খুনখারাবির জন্য আমি শুধু একজনকেই দায়ী করি, যিনি রাজনৈতিক বিবেচনায় খুনিকে ক্ষমা করে দিয়েছিলেন। শুধু তাই নয়, সেই একজন যত দিন ক্ষমতায় থাকবেন, তত দিন যত খুনখারাবি হবে, তার জন্য আমি শুধু তাঁকে দায়ী করব।ইবনে মিজান: আমাদের দেশে পুলিশ যত দিন না সরকার থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন হয়ে কাজ করতে পারবে, তত দিন এসব সমস্যার সমাধান হবে না। কারণ, রাজনীতির ছোঁয়া আছে বলেই পুলিশের বাইশ হাত। তারা সব ম্যানেজ করে ফেলে। কিন্তু কবে আলাদা হবে আমাদের পুলিশ বিভাগ? কবে তাদের জবাবদিহি নিশ্চিত করা যাবে?মাহতাফ হোসেন: খুনি ও তার সহযোগীরা যখন খুন করে, তখন তারা নিজেদের খুব বাহাদুর মনে করে। পরে যখন ঘটনা ফাঁস হয়ে যায়, তখন তারা যার-তার কাছে ধরনা দিতে, এমনকি বিড়ালেরও পা ধরতে দ্বিধা করে না। এএসআই মাসুদুর রহমানের ক্ষেত্রেও দেখা যায় তা-ই হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের বরং উচিত এই পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করে, ওই খুনের মামলায় পরিকল্পনাকারী ও সহায়তাকারী হিসেবে অন্তর্ভুক্ত করে আইনের আওতায় আনা এবং বিচারে সোপর্দ করা।ধার করে চলছে সোনালী ব্যাংকফখরুল ইসলাম তাঁর এক প্রতিবেদনে সোনালী ব্যাংকের হালহকিকত তুলে ধরেছেন। এ সম্পর্কে মো. রাশেদ আলম: আমাদের মতো দরিদ্র দেশগুলোর সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর মন্ত্রীর মধ্যে অর্থমন্ত্রী অন্যতম। সেই অর্থে মুহিত সাহেবও একজন ক্ষমতাধর ও গুরুত্বপূর্ণ মন্ত্রী। মুহিত সাহেব সম্পর্কে যতটুকু জানি, তাতে দীর্ঘ কর্মজীবনে তিনি অত্যন্ত সততা ও সাফল্যের সঙ্গে কাটিয়েছিলেন। তবে বর্তমান সরকারের মন্ত্রী হয়ে তিনি সারা জীবনের সততা ও সাফল্যকেই আজ প্রশ্নবিদ্ধ করেছেন। গত তিন বছরে পুঁজিবাজার, পদ্মা সেতু ও সোনালী ব্যাংকের চার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে এমন কে বা কারা জড়িত আছেন, যাঁদের নাম পর্যন্ত তিনি প্রকাশ করার সাহস পাচ্ছেন না? বর্তমান সরকারের কে বা কারা এত ক্ষমতাবান যে তাঁদের পরিচয় প্রকাশ করার ক্ষমতা নেই অর্থমন্ত্রীর? সংসদীয় গণতন্ত্র নামে বর্তমানে দেশের যে সরকারব্যবস্থা চলছে তা একনায়কতন্ত্র বলাই শ্রেয়। কারণ, লাশ দাফন থেকে ট্রানজিটসহ সব সিদ্ধান্তই এখন প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীল। সেই অর্থে সব দায়ভার প্রধানমন্ত্রীর বহন করতে হবে। সরকারের প্রতিটি বিষয় এতটা সমন্বয়হীন যে একই বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের একেকজন একেক কথা বলছেন লাগামহীনভাবে, সামান্য সমন্বয় পর্যন্ত নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কীভাবে অন্যের সমালোচনা করেন? পুঁজিবাজারে যে লুটপাট হলো তার দায় কি অস্বীকার করতে পারবেন? ৩৩ লাখ মানুষের পেটে লাথি মেরে পথের ফকির করা হলো, সামান্য প্রতিবাদ করতে দেওয়া হলো না। আর আপনি কি করলেন? একদম নীরব দর্শকের মতো তা দেখে গেলেন। আমরা যাঁরা আপনাকে বিশ্বাস করে আওয়ামী লীগকে ভোট ও সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছি, তাঁরা আজ সবাই অনুতপ্ত, লজ্জিত।এ এম জুবায়ের: কিছু টাকা সোনালী ব্যাংকে রেখেছিলাম আমি; কিন্তু মহাচিন্তায় পড়ে গেলাম, টাকা তুলে নেব কি না। পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ খুব ভালোভাবে কাজ করছে বলে তাদের মেয়াদ বাড়ানো হলো। দেশের মধ্যে কার কাছে বিচার চাইব বলতে পারেন? দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতি করা হচ্ছে বলে মনে হচ্ছে। কর্মকর্তাদের এত সাহস নেই যে তারা এত বড় টাকার দুর্নীতি করতে পারে। আমার প্রথমে কিছুটা সন্দেহ ছিল, কেন ব্যাংকের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাদের রাখা হচ্ছে? এখন বুঝেছি, কিন্তু দেরি হয়ে গেল।সেলিম সরোয়ার: ব্যাংকগুলো এখন আওয়ামী লীগের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ, নেতা, পাতিনেতাদের অর্থভান্ডার। সুতরাং এই অর্থভান্ডার থেকে যে যেভাবে পারছেন টাকা নিচ্ছেন। এটা তাঁদের অধিকার। এই ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তো ১১০০ কোটি ডলার আছেই। ওই টাকা নিতে নিতে তাঁদের ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে।চার হাজার কোটি টাকা বড় অঙ্কের অর্থ নয়এ কথা বলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও পরবর্তী সময়ে তিনি এ জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু তাঁর এই বক্তব্যে প্রথমে পাঠকদের প্রতিক্রিয়া ছিল ব্যাপক। এ সম্পর্কে মো. শফিকুল ইসলাম ভূঁইয়া লিখেছেন: চার হাজার কোটি টাকা কোনো টাকা নয়, সেটা আপনার কাছে। কারণ, আপনারা এর চেয়ে বেশি টাকা বানিয়ে বসে আছেন। আপনি জানেন কি যে এই টাকায় দেশের পুরো রেলযোগাযোগকে নতুন করে সাজানো যায়, ২০ খানা ইঞ্জিন আর কয়েক শ বগি কেনা যায়। আর সমস্ত লাইন মেরামত করে আধুনিক করা যায়। আপনারা আছেন আর কয়েক মাস, এর মধ্যে দেশের জন্য কিছুই কি করা যায় না?মিজানুল ইসলাম চৌধুরী: মাননীয় অর্থমন্ত্রী ঠিকই বলেছেন। যেখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি চলছে, সেখানে মাত্র চার হাজার কোটি বেশি কিছু নয়। মো. হাবিবুর রহমান খান: অর্থমন্ত্রীর বক্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন। সরকারি ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা না বলে বরং অর্থ আত্মসাৎকারীদের উৎসাহিত করার শামিল। এর দায় সরকারের ওপর বর্তায়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এত বড় জালিয়াতি এ দেশে এই প্রথম। আমরা হতাশ এই কারণে যে, শেয়ারবাজার কেলেঙ্কারির পর এবার ব্যাংক জালিয়াতি। মনে রাখতে হবে, এ টাকা এ দেশের জনগণের টাকা।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)