এই অস্বাভাবিক রায়কে প্রত্যাখ্যান করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের খবরে ক্ষোভে-প্রতিবাদে উত্তাল হয়েছে সারা দেশ। তারই প্রতিচ্ছবি রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর। এ এক অবিশ্বাস্য গণজাগরণ। যাঁরা এই গণজাগরণের অংশ হয়েছেন, যাঁরা হতে পারেননি, দেশে বিদেশে বসবাসরত সেই বাংলাদেশিরা অনলাইনে প্রথম আলোর (prothom-alo.com) মাধ্যমে যুদ্ধাপরাধীদের প্রতি জানিয়েছেন ঘৃণা। দাবি করেছেন ফাঁসির। একাত্মতা ঘোষণা করেছেন গণজাগরণের বন্ধুদের সঙ্গে। তাঁদের সেসব প্রতিক্রিয়া নিয়ে এবারের পুরো আয়োজন।ফাঁসির দাবি নিয়ে এসেছিযুদ্ধাপরাধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে আয়োজিত মহাসমাবেশের বিবরণ প্রথম আলোয় তুলে ধরা হয়েছিল ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শিরোনামে। এ-সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে পাঠক রঞ্জু খান লিখেছেন: আমি ১৯৫২, ’৫৪, ’৫৬, ’৬৬, ’৬৯, ’৭০ ও ’৭১ দেখিনি। দেখিনি পলাশীর প্রান্তর। কিন্তু দেখেছি শাহবাগের প্রজন্ম চত্বর। আমি একাত্তরের মুক্তিযুদ্ধে শামিল না হওয়ার দুঃখ ভুলেছি শাহবাগের গণজাগরণের যুদ্ধে যোদ্ধা হয়ে।আসাদ লিখেছেন: কেউ কেউ এই গণজাগরণকে ‘সাজানো প্রতিবাদ’ বলে অভিহিত করেছেন। এ ধরনের নিষ্ঠুর মন্তব্য তাঁরাই করতে পারেন, যাঁরা যুদ্ধাপরাধীদের আগলে রাখতে চান। তারুণ্যের সাহস ও সততার ওপর এই আঘাত তরুণেরা মেনে নেবেন না। জাফর ইকবাল স্যারকে অনেক ধন্যবাদ এমন একটা মঞ্চে তরুণদের পাশে থাকার জন্য। এমন একটা জাগরণ দরকার দেশের পচা রাজনীতিটাকে কবর দেওয়ার জন্য।পার্থ দাস লিখেছেন: আমি কখনো কোনো মিছিল, সমাবেশে যাইনি। কিন্তু কালকের (শুক্রবার) মহাসমাবেশে গিয়েছিলাম এই রাজাকারদের ফাঁসির দাবি নিয়ে। রাজাকারদের ফাঁসি চাই। বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নেই।সাগর লিখেছেন: সুদূর প্রবাসে বসে হূদয়ে শাহবাগের প্রজন্ম চত্বর ধারণ করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে তরুণ প্রজন্মের এই যুদ্ধের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। সেই সঙ্গে অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ করছি, কিছু লোক প্রজন্ম চত্বরের এই অরাজনৈতিক বিশাল জনসমুদ্রের মধ্যেও জনগণের সম্পৃক্ততা দেখতে পাচ্ছে না, তারা দেখতে পাচ্ছে শুধু কিছু বাম দল সম্পৃক্ত মানুষ। তাদের কাছে জানতে ইচ্ছে করে, জনগণ কারা? আসলে আমাদের রাজনীতিকেরা মনে করেন, শুধু তাঁদের মতাদর্শের অনুসারীরাই জনগণ, এর বাইরে আর কেউ থাকতে পারে না। রাজনীতিকদের অনুরোধ করব, আপনারা কথায় কথায় তথাকথিত জনগণের নাম ভাঙিয়ে দেশের সাধারণ জনগণকে হেয় করার এই প্রয়াস বন্ধ করুন।আতিকুর রহমান লিখেছেন: এ যেন মনে করিয়ে দেয় সেই হ্যামিলনের বাঁশিওয়ালার কথা। আজ শুধু শাহবাগ নয়, সারা বাংলার আনাচকানাচে সব বয়সের, সব পেশার মানুষ একত্র হয়েছে শুধু একটি দাবি নিয়ে—রাজাকারের ফাঁসি। এই দাবি আজ ১৬ কোটি মানুষের প্রাণের দাবি। আজ যেন মনে করিয়ে দেয় আমাদের ফেলে আসা ’৫২, ’৫৪, ’৬৬, ’৬৯ ও ’৭১-এর কথা। আজ আমাদের শান্তিকামী, মুক্তিকামী জনতা প্রাণের দাবি নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হয়েছে। শাবাশ, শাবাশ এগিয়ে চলো। আমরা যেখানে আছি, যেভাবেই আছি, আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।লাখো মানুষের শপথ, রাজপথ ছাড়ব নাযুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উদ্বেল ঘোষণা—রাজপথ ছাড়ব না। এ প্রসঙ্গে মোহাম্মদ জমির হায়দার লিখেছেন: বাংলাদেশ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের পক্ষ থেকে অগ্রণী ভূমিকা পালিত হচ্ছে। বাংলা ব্লগাররা এত দ্রুত বিষয়টি সারা দেশে ছড়িয়ে দিলেন। অবাক করার মতো। তাঁদের অভিনন্দন। সফল হোক মহাসমাবেশ।হেমায়েত লিখেছেন: জাতিকে কলঙ্কমুক্ত করার সময় এখনই। কারও ঘরে বসে থাকা উচিত হবে না। দেখিয়ে দেওয়া হোক, আমরা কবি সুকান্তের দেশলাইয়ের কাঠি। আমরা যেকোনো সময়ে জ্বলে উঠতে পারি। আমরা দেশ থেকে শুধু রাজাকার আর আলবদরদের দূর করব না, এর সঙ্গে ৩০ লাখ শহীদের রক্ত দিয়ে কেনা সোনার বাংলা থেকে দুর্নীতিও দূর করে ছাড়ব। অনেক দেখেছি, অশুভ রাজনীতির কুৎসিত চিত্র আর দেখতে চাই না।কামরুল হাসান লিখেছেন: আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আজকের রাজাকারমুক্ত বাংলাদেশ গঠনের যুদ্ধ দেখছি। আমি চীন থেকে সবাইকে সমাবেশস্থলে যোগ দেওয়ার অনুরোধ করছি। দাবি আদায়ের লক্ষ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হোক।আসাদ জামান লিখেছেন: ’৫২, ’৬৯ ও ’৭১-এ যত আন্দোলন হয়েছে, সব সময়ই এ রকম বিরোধী আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় মানুষের হয়েছিল, বিরোধীদের হয়নি। যাঁরা এই আন্দোলনের বিপক্ষে নানা কথা লিখে যাচ্ছেন, তাঁদের বলছি, ক্রিকেট যখন খেলা হয় মাঠে নেমে খেলতে হয়। সারা জীবন মাঠের কোনায় বসে খেলা দেখে কী আর শিখবেন? মাঠে খেলতে গেলে তো পারবেন না। কারণ, এই মাটি আপনাদের সহ্য হবে না, পড়ে যাবেন।কাদের মোল্লার যাবজ্জীবনআন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-২ এই রায় ঘোষণার পর থেকে পাঠকেরা তাঁদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কবির লিখেছেন: কাদের কসাই নির্দ্বিধায়, নির্বিচারে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। সে বলে কিনা, একাত্তরের ২৩ মার্চ থেকে ফরিদপুরের গ্রামের বাড়িতে জনৈক মফিজুর রহমানের কাছে ৩০-৪০ জনের সঙ্গে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে! জীবন বাঁচানোর জন্য রাজাকার হয়েও নিজেকে ‘মুক্তিযোদ্ধা’ বলে পরিচয় দিতে পিছপা হয়নি। লোকটা কত বড় নীতিহীন, ভীতু, মিথ্যাবাদী, কাপুরুষ!রাসেল লিখেছেন: কিছু সন্ত্রাসীর ভয়ে যদি আমরা সঠিক রায় না পাই তবে খালেদা জিয়ার দুর্নীতির শাস্তি কিংবা একুশে আগস্ট গ্রেনেড হামলার বিচার কীভাবে হবে? যেখানে এই কসাইয়ের খুন করার প্রত্যক্ষদর্শী রয়েছে, সেখানে কেন ফাঁসি হবে না? এই কাদের মোল্লা একজন ধর্ষক। শত শত লোককে খুন করেছে। আর সে জন্য তার শাস্তি মাত্র যাবজ্জীবন! এই অস্বাভাবিক রায়কে প্রত্যাখ্যান করছি। সরকার দেশে জঙ্গি দমন করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিক। এরা তো বোনাস ৪২ বছর বেঁচেছে, আর কতকাল এদের বাঁচিয়ে রাখা হবে? এরা তো ৩০ লাখ লোককে বাঁচতে দেয়নি। সাড়ে তিন লাখ মা-বোনকে শকুনের মতো খেয়েছে। মো. শাহ আলম লিখেছেন: রায়ের ব্যাপারে কোনো মন্তব্য করব না। কিন্তু নির্লজ্জতা কত নিম্নমানের হলে একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ‘ভি’ চিহ্ন দেখাতে পারে? রায়ের ফলাফল যা-ই হোক, সবচেয়ে হতাশ হয়েছি ওই ‘ভি’ চিহ্ন দেখে। নিজের কাছে নিজেকে ছোট লাগছে, লজ্জা লাগছে।(পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)