এদের কারা মগজধোলাই করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—নর্থ সাউথের গ্রেপ্তার পাঁচজনের ছাত্রত্ব স্থগিতব্লগার রাজীব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় গত শনিবার সকালে। এ সংবাদ অনলাইনে প্রকাশের পর পাঠকেরা বিপুল আগ্রহ নিয়ে তা পড়েন। অনেকেই নিজের মন্তব্য প্রথম আলোর মাধ্যমে জানিয়ে দেন। মো. কামরুজ্জামান লিখেছেন: পুলিশ আবারও প্রমাণ করল, তারা চাইলে যেকোনো মামলার সুষ্ঠু তদন্ত করতে পারে। সে জন্য তাদের ধন্যবাদ। কিন্তু একই রকমভাবে আরও কিছু গুরুত্বপূর্ণ মামলার, যেমন—সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত কেন এগোচ্ছে না। কার গাফিলতি এখানে? নাম প্রকাশে অনিচ্ছুক এক পাঠক: কী ভয়ংকর! ছেলেগুলোর বয়স তো একদম কম। তাদের জীবন তো মাত্র শুরু। তারা সবাই উচ্চশিক্ষায় ভর্তি হয়েছে। এখন সবার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা। তা না করে ঠান্ডা মাথায় মানুষ খুন! সমস্যার মূল খুঁজে দেখতে হবে। এদের কারা মগজধোলাই করেছে, কেন তাদের মানসিকতা এমন হলো, সেটা বের করতে হবে। ডিবি পুলিশকে অনেক ধন্যবাদ। মাসুম আহমেদ জনি: এ রকম একটি প্রায় ক্লু-লেস হত্যাকাণ্ডের খুনিদের ধরতে পারাটা অনেক বড় সাফল্য। ডিবি পুলিশকে সাধুবাদ জানাই। এখন এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হোক, যাতে দ্রুত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা যায়। তিন দিনের হরতালের ফাঁদে দেশমঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। এর ফলে জামায়াতে ইসলামীর পর পর দুই দিনের হরতালের সঙ্গে যোগ হয় বিএনপির হরতাল। এ সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে শুভ্র সরকার লিখেছেন: বাংলাদেশের রাজনীতিবিদদের লজ্জা হবে কবে? রাজনীতি থেকে মিথ্যাচার দূর হবে কবে? ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধীদের বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধা আর রাজাকার এক পাতে ভাত খায়! বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আর ক্ষমতার লোভে বাংলাদেশের শত্রু রাজাকারদের তাণ্ডবকে সমর্থন করতেও বিএনপির লজ্জা করে না এখন। বাংলাদেশের রাজনীতি এত খারাপ!মোফাচ্ছেল উদ্দিন আহমেদ: আপনি কি দয়া করে আপনার উপদেষ্টাদের মধ্যে যাঁরা সৎ, নির্ভীক ও ব্যক্তিত্বসম্পন্নদের উপদেশ একটু গ্রহণ করবেন? প্রিয় দলকে এভাবে ডুবতে দিতে চাই না। জানি না, আমিই ভুল না অন্যরা...।আকতার মামুন: জামায়াতপ্রীতির জন্য আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। যত দ্রুত সম্ভব এই হরতাল প্রত্যাহার করে রাজাকারদের বিপক্ষে আর জনগণের পক্ষে অবস্থান নিন।ঘরে বসে অধ্যক্ষের ছেলের পরীক্ষা!ঘরে বসিয়ে ছেলেকে পরীক্ষা দেওয়াতে চেয়েছিলেন সিরাজগঞ্জের এক মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর উদ্যোগ প্রথম দিকে সফল হলেও পরে ফাঁস হয়ে যায়। এ সম্পর্কে মো. নুরুল ইসলাম লিখেছেন: শিক্ষকতা মহান পেশা। সমাজের সর্বস্তরের লোকজন শিক্ষকদের সম্মান করে। কিছু কিছু শিক্ষকের কারণে আজ এই মহান পেশা কলুষিত হচ্ছে। অনেকে দলীয় রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার অনেকে শিক্ষকতার পরিবর্তে কোচিং-ব্যবসা নিয়ে ব্যস্ত। অনেকে ক্লাসে পড়াশোনা না করিয়ে ভিন্ন উপায়ে ছাত্রছাত্রীদের পাস করানোর জন্য অসদুপায় অবলম্বন করছেন। মাদ্রাসার অধ্যক্ষ তাঁর ছেলেকে পাস করানোর জন্য বাসায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আশা করি, সঠিক তদন্তের মাধ্যমে তাঁর উপযুক্ত বিচার হবে।ছাত্রলীগের ১৪ কর্মীকে গ্রেপ্তারের উদ্যোগ নেইপুরান ঢাকার বিশ্বজিৎ হত্যা মামলার ১৪ আসামিকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। উদ্যোগও নেয়নি। এরা সবাই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সদস্য। গত ২৭ ফেব্রুয়ারি প্রধান প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় সাইফুল আলম লিখেছেন: হায় রে দেশ। হায় রে অনিয়ম। হায় রে মিথ্যা কথা। হায় রে বিচার। হায় রে আমাদের সরকারগুলো। একজন মানুষকে এমনভাবে চোখের সামনে মারল, তার বিচার হতে এত সমস্যা, এত দেরি! মো. হেলাল উদ্দিন: বিচারের বাণী আজ বাংলাদেশে নীরবে নয়, সরবে, চিৎকার করে কাঁদছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা সরকারের নেইজামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জোরালোভাবে উঠেছে। এ বিষয়ে সরকারের মধ্যকার ভাবনাই ছিল এই প্রতিবেদনের মূল প্রতিপাদ্য। এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে অপু কাওসার লিখেছেন: সময়োপযোগী সিদ্ধান্ত। মনে হয়, সরকারের বুদ্ধি খুলছে। বিএনপি এগিয়ে এলে হয়তো জামায়াত-শিবিরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা যেত। কিন্তু জাতি হিসেবে এতটা দুর্ভাগা যে, বিএনপি জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই বড় করে দেখল। (পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)