অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমি সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে আবেদন করেছিলাম। আবেদনপত্রের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন লালমনিরহাট সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উল্লেখ না থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আমার আবেদন বাতিল করে। ইন্টারনেটে প্রবেশপত্র উঠাতে গিয়ে দেখি, আমার আবেদন বাতিল হয়েছে এবং কারণ হিসেবে দেখানো হয়েছে, কম্পিউটার সনদ সরবরাহকারী প্রতিষ্ঠান বৈধ নয়। যেখানে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ সনদ গ্রহণযোগ্য, সেখানে জনশক্তি, কর্মংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক সরকারি এই সনদ কেন গ্রহণযোগ্য নয়—তা বোধগম্য নয়। এনটিআরসি কর্তৃপক্ষের কাছে আবেদন, সার্বিক বিষয় বিবেচনা করে অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।মিনহাজ, কালীগঞ্জ, লালমনিরহাট।