এলএলবি পরীক্ষার সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১২ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা ১২ এপ্রিল ২০১৩ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। একই দিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আমরা এলএলবি প্রথম পর্বের পরীক্ষার্থীরা এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। হয়তো এটাই অনেকের জীবনের সরকারি চাকরির শেষ পরীক্ষা। এলএলবির পরীক্ষার দিনটি পরিবর্তন না করলেও যদি সময়ের পরিবর্তন করা হয়, তাহলে আমরা এই নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত হব না।বিষয়টি বিবেচনা করে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এই আশা করছি।ভূপেন চন্দ্র রায়রংপুর আইন কলেজ, রংপুর।