এসো অবগাহন করি মৈত্রীর করুণাধারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজার দুলালশোক-দুঃখ জরা মৃত্যু দেখে দারাপুত্রপরিবার ফেলে করালদর্শন আতঙ্কবাজ মারের ভীতিপ্রদর্শন মিষ্টিমুখ মারের ছলনা-প্রলোভন প্রতিহত করে অবশেষে বোধিলাভ করেনবোধগয়ার পিপুল বৃক্ষতলে। আশি লক্ষ যোনি ভ্রমণ করে যে দুর্লভ মানবজন্ম পাঁচশ পঞ্চাশবার সেই মানবজন্ম পরিগ্রহ করে জাতক যে অভিজ্ঞান বর্ণনা করেনসে তো সব অতীতের কথা—তবে তাতে দেশনা আছে বটে।কিন্তু কি ভবিতব্য অবশ্যম্ভাবী তিনি কি তা জানতেন?তিনি কি জানতেন কয়েক হাজার বছর পরেএকদিন চট্টলার রামুতে ঘটবে এক অগ্নিকাণ্ড, দাবদাহে নহে, হাঙ্গামায় চেনা মুখ অচেনা হবেহিংসা-দ্বেষ-বিদ্বেষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়বে আকাশ ছুঁতে চাইবে! তাঁর এ কথা অবশ্য ছিল জানা:কুশলাকুশলের দ্বন্দ্বেযুগেযুগে মানুষের দৌরাত্ম্যতার মাহাত্ম্যকে করবে অপমানিত।ঘৃণায়-ঘৃণায় সে-আগুন হবে না নির্বাপিত। ছিল জানা:এ পোড়া পৃথিবীতে যদি শান্তিতে বেঁচে থাকতে চাই অবশ্যই আমাদেরকে অবগাহন করতে হবেমৈত্রীর করুণাধারায়। অক্যোয়াইরো লুম্যোতোজুক মাংগ্লানা প্রেচুং বাজি।আমাদের মানবজাতি মঙ্গলময় ধর্মে পরিণত হোক আজি।