ওবামার ভারত সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বৃহৎ গণতান্ত্রিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বৈঠক সব সময়ই বিশ্বসম্প্রদায়ের মনোযোগ দাবি করে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দিল্লি সফর খানিকটা বেশি আলোচনায় এসেছে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্কের বিবর্তনের
কারণে। এখানে ব্যক্তির ভাবমূর্তি ও চমকের চেয়েও সময়ের প্রয়োজনই দুই পক্ষকে কাছাকাছি নিয়ে এসেছে বলে আমাদের ধারণা। মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন ১২০ কোটি লোকের বাজার প্রয়োজন, তেমনি ভারতেরও প্রয়োজন মার্কিন প্রযুক্তির মাধ্যমে নিজ দেশের জ্বালানি সংকট মেটানোর পাশাপাশি অর্থনীতির ভিতকে মজবুত করা।
দ্বিমেরুকেন্দ্রিক বিশ্বে ভারত বরাবরই সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে স্বীকৃত। দেশটির আশি ভাগ সমরাস্ত্র কিংবা এর যন্ত্রপাতির জোগান আসে রাশিয়া থেকে। কিন্তু ভারত এখন অস্ত্র আমদানিকারক দেশের চেয়ে রপ্তানিকারক দেশ হওয়ার স্বপ্ন দেখছে। সে ক্ষেত্রে রাশিয়ার চেয়ে মার্কিন সমরাস্ত্র প্রযুক্তিকেই তারা অধিক নির্ভরশীল ভাবছে।
সামরিক–বাণিজ্য সহযোগিতায় ওবামা ও মোদির এক সুর২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি সই হলেও সেটি বাস্তবায়িত হতে পারেনি দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য থাকায়। চুক্তিমতে যেসব মার্কিন কোম্পানি ভারতে ব্যবসা করবে, তারা যেমন সুরক্ষা চায়, তেমনি ভারতও ভোপাল দুর্ঘটনার পর ক্ষতিপূরণের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। এসব সত্ত্বেও মোদি-ওবামা বৈঠকে পারমাণবিক কর্মসূচিটিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রা দেবে।
ওবামা ও মোদির যৌথ ঘোষণায় দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে , তাতে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে নিয়েছে বলে প্রতীয়মান হয়। তবে দুই বৃহৎ গণতান্ত্রিক দেশের সম্পর্ক পুনর্নির্মাণের ক্ষেত্রে আঞ্চলিক ভারসাম্যের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে, চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমাদের সেই সত্যই স্মরণ করিয়ে দেয়।