কৃষিজমি বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের প্রায় সব এলাকায়ই নদী আছে। কিন্তু এগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। এগুলো খনন করার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে যেকোনো রাস্তা নির্মাণ বা মেরামতের জন্য রাস্তার পাশের কৃষিজমি থেকে মাটি কাটা হয়। প্রায় প্রতিবছরই রাস্তা মেরামত করতে কৃষিজমির মাটি ব্যবহার করা হয়। এ কারণে জমি নিচু হয়ে যায় এবং বৃষ্টি হলে পানি জমে থাকে। তাইn ফসল ফলানো যায় না। যদি ফসলের জমির মাটি না কেটে পাশের নদী থেকে মাটি এনে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়, তাহলে কৃষিজমি নষ্ট হবে না। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দুর্গাপুর গ্রামে প্রতিবছরই কৃষিজমি থেকে মাটি কেটে জমি নষ্ট করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আবেদন, এ ব্যাপারে ব্যবস্থা নিন।মো. আখতারুজ্জামানদুর্গাপুর, কালিয়াকৈর, গাজীপুর।