প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ জুলাই প্রথম আলোয় প্রকাশিত বাংলাদেশের আধুনিক কৃষির রূপকার শাইখ সিরাজের লিখিত ‘কৃষির নীরব ঘাতক পার্থেনিয়াম’ নিবন্ধটির প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট হয়েছে।নীরবে এগিয়ে আসছে ঘাতক। আমাদের কোনো প্রস্তুতি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেই। প্রস্তুতি প্রতিরোধ, প্রতিকার-সংক্রান্ত ফাইল কৃষি গবেষণা কাউন্সিলে উপেক্ষিত, প্রত্যাখ্যাত হয়েছে।আসলে আমরা বাস করছি কুম্ভকর্ণের দেশে।আর্সেনিকের চেয়ে পার্থেনিয়ামের দুর্যোগ কোনোভাবে কম হবে না বরং বেশিই হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের মনোযোগ কামনা করছি।সেই সঙ্গে শাইখ সিরাজকে চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ে এ সমস্যার প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।আমরা বিশ্বাস করি, বাংলাদেশের কৃষককে একটু খেই ধরিয়ে দিলেই হয়, বাকিটা তাঁরা নিজগুণে সফল করেন। হেলাল উদ্দিন আহমদঢাকা।