নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই এবং আবর্জনা তাৎক্ষণিকভাবে অপসারণ করে পরিবেশ দূষণমুক্ত রাখতে গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসন যে
ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করেছে, তার গুরুত্ব অস্বীকার করা যাবে না। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১৭টি উপজেলার ১৮৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ওই সভায় সিদ্ধান্ত হয় যে জনগণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে সড়ক, মহাসড়ক ও রেলপথের পাশে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির পর প্রতিটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পশুর রক্ত ও পরিত্যক্ত বর্জ্য অপসারণ ও গর্তে পুঁতে ফেলতে হবে এবং কোনোভাবে পুকুর, নদী বা খাল-বিলে ময়লা ফেলা যাবে না।
আমরা কুমিল্লা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে সব জেলা ও উপজেলা প্রশাসনের কাছে অনুরূপ উদ্যোগী ভূমিকা আশা করি। তবে প্রশাসনের একার পক্ষে কাজটি করা সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে এর বাস্তবায়ন করতে হবে। শুধু ইউপি চেয়ারম্যান নয়, ইউপি সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরও সম্পৃক্ত করা আবশ্যক। জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পুরো দেশই দূষণমুক্ত থাকবে।
অনেকে বলবেন, কোরবানির পশু কোথায় জবাই হবে এবং কোথায় বর্জ্য ফেলা হবে, সেসব নিয়ে প্রশাসনের মাথা ঘামানোর কী প্রয়োজন আছে। প্রয়োজন আছে এ কারণে যে জনগণের বেশির ভাগই পরিবেশ সম্পর্কে অসচেতন। আবার অনেকে সচেতন হয়েও নিজের বাড়ি ও জমি বাঁচিয়ে সরকারি জমি তথা সড়ক-মহাসড়কের ওপর পশু জবাই করে থাকেন। কাজটি তাঁরা শুধু কোরবানির সময় করেন না, সারা বছরই করে থাকেন। কোরবানির সময় বাড়তি উদ্বেগের কারণ হলো, একসঙ্গে অনেক বেশি পশু জবাই করা হয় এবং এর বর্জ্যের পরিমাণও অনেক বেশি। সড়ক-মহাসড়কে পশু জবাই করলে